ঢাকা ১২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক : 

এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা বাতিল করা হবে। এ নিয়ম থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমি নির্বাচিত হলে ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেব না। আমার পরিবারের কাউকে এ সুযোগ নিতে দেব না। আমাদের দেশের প্রধান সমস্যা দুর্নীতি। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হবে। আমার যেহেতু সম্পদ কম, আমি দুর্নীতি করলে সহজে ধরা যাবে।

রোববার বিকালে কুমিল্লার দেবিদ্বার পৌরসভার মরিচাকান্দা এলাকায় নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাইতে আসছি। আপনাদের মন চাইলে আমাকে ভোট দেবেন। না চাইলে যাকে খুশি তাকে ভোট দেবেন। আমি মনে করি ভোট হচ্ছে একটা দায়িত্ব। এ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।

তিনি বলেন, এ নির্বাচনে আমার পকেট থেকে আমি একশ টাকাও খরচ করি নাই। যারা টাকা খরচ করে ভোট নেবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে না। আমি জনগণের কাছে দায়বদ্ধ থাকতে চাই।

তিনি বলেন, ৫ আগস্টের আগে তরুণ এবং যুব সমাজ ফ্যাসিবাদ পতনে যেভাবে বুক চিতিয়ে দিয়েছে- নির্বাচনের দিন কেউ ভোট কাটতে এলে সেভাবে বুক চিতিয়ে প্রতিহত করবেন। ইসলামী ছাত্রশিবির এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করবে।

এ সময় কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদসহ জামায়াত এবং এনসিপি নেতারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি উপেক্ষা করেই চীনে নামল ইরানের মাহান এয়ার

এমপিদের ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধা নেওয়া বন্ধ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় ০৯:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬