ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা

আকাশ জাতীয় ডেস্ক : 

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাদ্দামের মতো পরিণতি বাংলাদেশের কোনো দল বা কর্মীর সঙ্গে না ঘটে সেজন্য সাবধানে নেতা বাছাই করতে জনগণকে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

তিনি বলেছেন, কারাগারে থাকা ছাত্রলীগ কর্মী সাদ্দামের স্ত্রী তার নিজ সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছে। অথচ সাদ্দামকে একদিনের জন্য প্যারোলে বের করে আনবে এমন কোনো নেতা ছিল না। তার স্ত্রী ও সন্তানদের মৃতদেহ কারাগারে গিয়ে সে ৫ মিনিটের জন্য দেখতে পেরেছে। যাদের পেছনে সাদ্দামের মতো কর্মীরা গত ১৫ বছর রাজনীতি করেছে, যাদের সাদ্দামের মতো কর্মীরা নেতা বানিয়েছে, তারা কিন্তু সাদ্দামের পরিবারের খবর রাখেনি।

রবিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আগামী ১১ ফেব্রুয়ারি বিকেল থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রত্যেককে যার যার কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে রুমিন ফারহানা বলেন, খেলোয়াড় যখন দেখে গোল করতে পারে না তখন সে ফাউল করে। তাই ১২ ফেব্রুয়ারি যদি কেউ ফাউল করতে চায়, তাদের উচিত শিক্ষা দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি কূটনীতিকদের নজরদারি থাকবে। তাই পুলিশ, প্রশাসনসহ বড় বড় রাজনৈতিক দলকে স্মরণ করিয়ে তিনি বলেন, কোনো প্রার্থীর দল না থাকতে পারে। কিন্তু জনগণ তার সাথে থাকলে সেই প্রার্থীর সাথে ফাউল করা আর নিজের গলায় দড়ি দেওয়া একই কথা। তাই ১২ ফেব্রুয়ারি বড় দলগুলোকে ফাউল না করার জন্য সতর্ক করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জনগণকে সাবধানে নেতা বাছাই করার পরামর্শ দিলেন রুমিন ফারহানা

আপডেট সময় ১০:১৫:২৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬