ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সাকিব আল হাসানকে আবারও জাতীয় দলে খেলাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে ক্রিকেট বোর্ডের সভা শেষে এমন তথ্যই জানিয়েছিল বোর্ড পরিচালকরা।

তবে সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্তকে ক্রিকেট বোর্ডের ‘স্টান্টবাজি’ বলে মন্তব্য করেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আমিনুল হক।

রবিবার মিরপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তার মতে, এটি কোনো ক্রিকেটীয় সিদ্ধান্ত নয়, বরং রাষ্ট্রীয় আইনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত বিষয়। সাকিবকে খেলার জন্য বিবেচনা করা রীতিমতো স্টান্টবাজি। সাকিবের বিষয়টা সিদ্ধান্ত নেবে রাষ্ট্র, রাষ্ট্রের আইন। যদি রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে থাকা মামলাগুলো প্রত্যাহার হয় এবং তিনি নিরপরাধ প্রমাণিত হন, তখনই তার ফেরার প্রশ্ন আসতে পারে।

তবে সাকিব আল হাসানের প্রতি সম্মান জানিয়ে আমিনুল হক বলেন, দেশের মানুষ একজন কিংবদন্তি ক্রিকেটারের প্রত্যাবর্তন অবশ্যই দেখতে চায়। সাকিবের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার ফিরে আসুক-এটা আমরা চাই। কিন্তু তাকে আনতে হলে রাষ্ট্রকে সম্মান দেখিয়ে, রাষ্ট্রের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই আনতে হবে।

ক্রিকেট বোর্ডের কিছু পরিচালকেরও সমালোচনা করেছেন তিনি। বিএনপির এই প্রার্থী বলেন, ক্রিকেট বোর্ডে এমন কিছু পরিচালক হয়েছেন, আমার কাছে মনে হয়েছে তারা ক্রিকেটের ‘ক’ও জানে না। তারা ক্রিকেটের সঙ্গে কখনো সংগঠক হিসেবে কাজও করেনি। এই রকম পরিচালকদের দিয়ে কীভাবে ক্রিকেটকে এগিয়ে নেওয়া যায়!

মুস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে বিসিবির ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তার মতে, বিষয়টি সময়মতো সমন্বয়ের মাধ্যমে সমাধান করা গেলে বাংলাদেশের ক্রিকেট আজ এত বড় সংকটে পড়তো না।

আমিনুল হক বলেন, ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা আইপিএলের সঙ্গে যারা জড়িত, তাদের সঙ্গে আলোচনা করে যদি মুস্তাফিজের বিষয়টা সমাধান করা যেত, তাহলে আজকে বাংলাদেশের ক্রিকেট বিশ্বকাপে না যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো না। এই জায়গায় ক্রিকেট বোর্ড চরম নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু

‘সাকিবকে খেলার জন্য বিবেচনা করা ক্রিকেট বোর্ডের স্টান্টবাজি,’ বললেন আমিনুল হক

আপডেট সময় ০৯:১০:৪২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬