ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অস্ট্রেলিয়া যাননি প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা রোববার রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেয়া কথা থাকলেও শেষ মুহূর্তে তিনি যাননি। বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি নুর এ আজম এবং ওসি ইমিগ্রেশন আব্দুল জব্বার। তবে কি কারণে তিনি বিদেশ সফরে যাননি তা এখনো জানা যায়নি।

এর আগে প্রধান বিচারপতি রাত ১১টা ৫৫ মিনিটে অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছাড়বেন বলে জানায় সুপ্রিম কোর্টের একটি সূত্র। এমন তথ্যে তার বাসভবনের সামনে ভিড় করে সাংবাদিকরা। তবে রাতে ফোনালাপে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, ‘প্রধান বিচারপতি আমার কাছে কোনো জিও পেপার (গভর্নমেন্ট অর্ডার) জমা দেননি।’

ফলে প্রধান বিচারপতি বিদেশ যাওয়া সম্ভব নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ দেশের বাইরে যেতে হলে নিয়ম অনুসারে ওই জিও পেপারে স্বাক্ষর করে তা আইন মন্ত্রণালয়ে জমা দিতে হয়। সুপ্রিম কোর্টের সূত্রটি জানিয়েছিল, রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ-৪৪৭ ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।

৫ অক্টোবর ভিসার আবেদন ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্নের পরই প্রধান বিচারপতি এসকে সিনহা ও স্ত্রী সুষমা সিনহাকে তিন বছরের ভিসা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার গুলশান-২-এ অবস্থিত অস্ট্রেলিয়ার ভিসা সেন্টারে গিয়ে পাঁচ বছরের জন্য ভিসার আবেদন করেন তারা। প্রধান বিচারপতি অস্ট্রেলিয়ায় তার মেয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও সূত্রটি উল্লেখ করে। তবে কবে নাগাদ তারা যাবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতির বড় মেয়ে সূচনা সিনহা থাকেন।

প্রসঙ্গত, ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে প্রধান বিচারপতি অসুস্থ নন, তাকে জোর করে দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অস্ট্রেলিয়া যাননি প্রধান বিচারপতি

আপডেট সময় ১২:৪২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭