ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাকিস্তানের ক্রিকেটের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সাম্প্রতিক সিদ্ধান্তকে অসঙ্গত ও বৈষম্যমূলক আখ্যা দিয়েছেন। তিনি মন্তব্য করেছেন, নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া দুঃখজনক।

ইউসুফ বলেন, ‘ক্রিকেটপ্রেমী বাংলাদেশকে নিরাপত্তা উদ্বেগের কারণে খেলাধুলা থেকে বঞ্চিত করা সত্যিই দুঃখজনক। অতীতে যখন এমন পরিস্থিতি হয়েছিল, তখন নিরপেক্ষ ভেন্যুতে খেলার অনুমোদন দেওয়া হয়েছিল। দেশের ভিত্তিতে মানদণ্ড পরিবর্তন করা ঠিক নয়।’

তিনি আরও যোগ করেছেন, আইসিসিকে নিরপেক্ষ ও ন্যায্যভাবে কাজ করতে হবে, কোনো একক বোর্ডের স্বার্থ রক্ষা করা নয়। তার মতে, ন্যায্যতা ও সমমনা মনোভাব বজায় রাখা বিশ্ব ক্রিকেটের মূল ভিত্তি।

উল্লেখ্য, আইসিসি শনিবার (২৪ জানুয়ারি) ঘোষণা করেছে, বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হয়েছে। টুর্নামেন্টটি ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

আইসিসি জানায়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভারতের ভেন্যু পরিবর্তনের আবেদন খারিজ হওয়ায় এবং ভারতের কোনো যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘নিরাপত্তা উদ্বেগ সমাধান না হওয়াটা দুঃখজনক’:মোহাম্মদ ইউসুফ

আপডেট সময় ০৫:২২:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬