ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

আকাশ জাতীয় ডেস্ক :

ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ তার নির্বাচনী এলাকা ভোলায় এসে প্রথম দিনই গিয়েছেন ভোলা জেলা বিএনপি কার্যালয়ে।

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ১৭ বছর কষ্ট করেছি শুধু জোটটা ধরে রাখার জন্য। জোটকে ধরে রাখতে হবে। তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে—এটাই আমাদের স্বপ্ন। আমরা সকাল-বিকেল এতটা কষ্ট করেছি ১৭টা বছর, এই জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় নিতে হবে। বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র, সফল রাষ্ট্র এবং সুন্দর রাষ্ট্রে পরিণত করতে হবে, এটাই তারেক রহমানের স্বপ্ন।

বিগত দিনে বিএনপি ও বিজেপির মধ্যকার বৈরী সম্পর্কের দিকে ইঙ্গিত করে পার্থ বলেন, আপনারা আমার ওপর রাগ কইরেন না। আসুন আমরা একসঙ্গে কাজ করি। আমার বিশ্বাস একসঙ্গে কাজ করলে আমরা একটা ভালো কিছু করতে পারব, ইনশাআল্লাহ। আমরা দুইটা দলই একটু ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে যদি একসঙ্গে কাজ করি তাহলে তারেক রহমানকে, জাতীয়তাবাদী দল বিএনপিকে আমরা ভালো একটা রেজাল্ট হয়তো উপহার দিতে পারব।

তিনি বলেন, আসেন ভাই আমরা সবাই একসঙ্গে কাজ করি। খালেদা জিয়া চলে গেছেন। এখন তারেক ভাই আছেন। তারেক ভাইয়ের হাতকে শক্তিশালী করি।

এর আগে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থর বাসায় গিয়ে তাকে সঙ্গে করে জেলা বিএনপি কার্যালয়ে নিয়ে আসেন।

এ সময় জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির সোপান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম আহ্বায়ক এনামুল হকসহ জেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

আপডেট সময় ১১:৪০:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬