ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ডে অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী আম্মারসহ শিবির নেতাদের হামলায় আহত ২ শিক্ষার্থী কারাগারে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা. জাহেদ দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী বিনিয়োগ সেবা সহজ করতে ৬৬১.৫ কোটি টাকার ‘বাংলাবিজ’ প্রকল্প সরকারের শুধু আইন করে মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল মিরসরাই শিল্পাঞ্চলে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো যশোরে জামায়াত এমপির বাড়ি ঘেরাও

পাকিস্তানে বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২৫ জন।

পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, স্থানীয় শান্তি কমিটির এক সদস্যের বাড়িতে শুক্রবার বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। ওই বাড়িতে তখন একটি বিয়ের উৎসব চলছিল। বিস্ফোরণে ওই বাড়ির ভবনটি ভেঙে পড়ে।

পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় শুক্রবারই তিনজন মারা যান। পরে আহতদের মধ্যে চারজন হাসপাতালে মারা যান।

রয়টার্স জানিয়েছে, কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

পাকিস্তান তালেবান নামে পরিচিত জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ আখ্যা দিয়েছে।

বেশ কয়েকটি সুন্নি জঙ্গি গোষ্ঠী মিলে পাকিস্তান তালেবান গড়ে উঠেছে। তারা আফগান সীমান্তের উভয়পাশে সক্রিয়। এই গোষ্ঠীটি ১৯৯৭ সাল থেকে পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা

পাকিস্তানে বিয়ের আসরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ৭

আপডেট সময় ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬