ঢাকা ০৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক

আকাশ জাতীয় ডেস্ক :

নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা-১৬ আসনে ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক ধর্মের অপব্যবহার এবং তথ্য জালিয়াতির বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার সকালে মিরপুর ১২ নম্বর পল্লবী স্টেশনের সামনে থেকে দ্বিতীয় দিনের গণসংযোগ শুরুকালে তিনি এসব কথা বলেন।

​গণসংযোগকালে পথসভায় আমিনুল হক বলেন, ‘যারা ধর্মকে পুঁজি করে সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছে, তারা মূলত ধর্মের নাম নিয়ে মিথ্যাচার করছে এবং ধর্মপ্রাণ মুসলমানদের সাথে প্রতারণা করছে। জান্নাত দেওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ; কোনো মানুষ বা নির্বাচনী প্রতীকের মাধ্যমে এটি সম্ভব নয়। তাই রাজনৈতিক স্বার্থে ধর্মের এমন অপব্যবহার থেকে সবাইকে দূরে থাকতে হবে।’

​বিএনপির অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, ‘বিএনপি সবসময় ধর্মীয় ও ইসলামিক মূল্যবোধে বিশ্বাস করে। আমরা ধর্মকে কখনো রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করি না। আমাদের লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, যেখানে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে।’

​বর্তমান পরিস্থিতির ওপর আলোকপাত করে আমিনুল হক এক গুরুতর অভিযোগ আনেন। তিনি বলেন, ‘একটি স্বার্থান্বেষী গোষ্ঠী বর্তমানে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের এনআইডি নম্বর এবং মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করছে। এটি জালিয়াতি বা জাল ভোটের একটি গভীর ষড়যন্ত্র হতে পারে। আমি দেশবাসীকে অনুরোধ করব, আপনারা আপনাদের এমন স্পর্শকাতর তথ্য কারও সাথে শেয়ার করবেন না।’

​বিদেশে ষড়যন্ত্রের প্রসঙ্গ টেনে সাবেক এই ফুটবলার আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল বিদেশি শক্তির মদদে নির্বাচনকে ব্যাহত করার অপচেষ্টা চালাচ্ছে। তবে বিএনপি কোনো ষড়যন্ত্রে পা দেবে না। আমরা সবসময় জনগণের পাশে আছি এবং জনগণের রায়কেই চূড়ান্ত বলে সম্মান জানাব।’

​এদিন পল্লবী স্টেশনের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগে স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। আমিনুল হক ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন এবং সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্মকে পুঁজি করে চালানো অপচেষ্টা ও ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন: আমিনুল হক

আপডেট সময় ০২:০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬