ঢাকা ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি

আকাশ জাতীয় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়। এবার কোনো ধরনের ম্যানিপুলেটেড নির্বাচন হতে দেওয়া হবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজের নিরাপত্তা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে লিখিত আবেদন জমা দেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে রুমিন ফারহানা বলেন, তাঁর আজ নির্বাচনী মাঠে থাকার কথা থাকলেও বাধ্য হয়ে ঢাকায় আসতে হয়েছে। কারণ হিসেবে তিনি বলেন, প্রশাসন ও পুলিশের যে মাত্রার নিরপেক্ষতা প্রত্যাশিত, বাস্তবে তা তিনি দেখছেন না।

তিনি অভিযোগ করে বলেন, তাঁর কর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালানো হচ্ছে। কর্মীদের বাড়িঘরে হামলা, মারধর করে হাসপাতালে পাঠানো, মাথা ফাটানো এমনকি বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। অথচ এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি।

নির্বাচন কমিশনের প্রতি কড়া বার্তা দিয়ে রুমিন ফারহানা বলেন, তিনি বড় দলগুলোর বিরুদ্ধে নির্বাচন করছেন। প্রশাসন যদি পুরোপুরি নিরপেক্ষ না থাকে, তাহলে ছাত্র জনতার পাঁচ আগস্টের গণঅভ্যুত্থানের মতো পরিস্থিতি আবারও তৈরি হতে পারে। ২০১৮ সালের মতো আরেকটি কারচুপির নির্বাচন হলে তার পরিণতি কারও জন্যই ভালো হবে না বলেও সতর্ক করেন তিনি।

তিনি জানান, দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সঙ্গেও কথা বলবেন। আজ ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের সঙ্গে তাঁর বৈঠক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। সেখানে মাঠের প্রকৃত চিত্র এবং নিজের শঙ্কার বিষয়গুলো তুলে ধরবেন বলে জানান।

জনগণের ভোটের অধিকার আদায়ে দীর্ঘ সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে রুমিন ফারহানা বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য এ দেশের মানুষ ১৫ বছর ধরে লড়াই করেছে। সবাই যার যার অবস্থান থেকে রাজপথে ছিল। তিনি বলেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আর কোনো কারচুপির নির্বাচন হতে দেওয়া হবে না।

প্রতিকূলতা সত্ত্বেও পিছু হটবেন না জানিয়ে তিনি বলেন, নির্বাচনী মাঠে যত অভিযোগই থাকুক, শেষ পর্যন্ত তিনি লড়াই চালিয়ে যাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

কারচুপির খেলা খেলার স্পর্ধা যেন কোনো রাজনৈতিক দল না দেখায়: রুমিন ফারহানার হুঁশিয়ারি

আপডেট সময় ০৩:৫০:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬