ঢাকা ০৩:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চ্যাম্পিয়ন্স লিগে কখনোই ম্যাচ জেতেনি, এমন দলের কাছে হারল সিটি

আকাশ স্পোর্টস ডেস্ক : 

ম্যানচেস্টার সিটি তারকা আর্লিং হালান্ড ফিরেছিলেন তার দেশে। সঙ্গে ছিল তার ক্লাবও। তবে হালান্ডের দেশ নরওয়েতে যুতসই আতিথেয়তা পায়নি পেপ গার্দিওলার দল।

তাদেরকে ইতিহাসের সাক্ষী করে রাখল নরওয়েজিয়ান ক্লাব বোদো/গ্লিম্ট। চ্যাম্পিয়ন্স লিগে কখনোই ম্যাচ না জেতা দলটা নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে দিল ৩-১ গোলে।

নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার স্টোরে মাঠে ছিলেন। তিনি সামনে বসে এই জয় দেখেন। তার সামনেই বোদো তাদের ইতিহাসের সেরা ম্যাচটা খেলে ফেলল বোধ হয়।

ম্যাচের শুরুতেই বোদো আক্রমণ করে। সিটিও পাল্টা সুযোগ পায়। কিন্তু ফিল ফোডেন ও আর্লিং হালান্ড সুযোগ নষ্ট করেন। ওদিকে বোদো ঠিকই তাদের সুযোগ কাজে লাগায়। সিটির রক্ষণ, বিশেষ করে বাম পাশটা বারবারই ভেঙে পড়ছিল।

সেখান থেকেই দুই গোল করেন ক্যাসপার হগ। ওলে ডিডরিগ ব্লমবার্গের ক্রস থেকে ২২ মিনিটে তিনি করেন প্রথম গোলটা। পরের মিনিটে সিটি রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে বল কেড়ে নেন ব্লমবার্গ, ফাঁকায় দাঁড়ানো হগকে বল দিলে তিনি অনায়াসেই জালে জড়ান।

দ্বিতীয়ার্ধে জেন্স পিটার হাউগের গোল ৩-০ গোলে পিছিয়ে দেয় সিটিকে। ২ মিনিট পর রায়ান চেরকির গোলে কিছুটা আশা দেখছিল সিটিজেনরা। তবে ৬২ মিনিটে রদ্রি এর্নান্দেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় সিটি। এরপর সিটি আর অলৌকিক কিছু করতে পারেনি।

শেষ বাঁশি বাজার পর বোদোর সমর্থকেরা উৎসবে মেতে ওঠে। হবেই বা না কেন? ইতিহাসে প্রথমবারের মতো যে জয় তুলে নিয়েছে বোদো; তাও আবার দুই মৌসুম আগের চ্যাম্পিয়ন ম্যানসিটির বিপক্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চ্যাম্পিয়ন্স লিগে কখনোই ম্যাচ জেতেনি, এমন দলের কাছে হারল সিটি

আপডেট সময় ১০:৫৬:০২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬