ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে করা। কমিশন সামগ্রিকভাবে সামাল দিতে পারছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে, কোনোদিকে ঢলে পড়ে তাহলে সেটা মানুষের পুরোনো আশঙ্কা। এটা আমাদের কাম্য নয়। জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বারবার স্বৈরশাসক ও ফ্যাসিবাদরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ও পরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আহম্মেদ এসব কথা বলেছেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ অসলামসহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

মেডিকেল ক্যাম্পে শতাধিক বিশেষায়িত ডাক্তার দিয়ে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক : রিজভী

আপডেট সময় ০৭:০০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬