ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ফুটসালে নেপালকে ৩ গোলে হারাল সাবিনারা

আকাশ স্পোর্টস ডেস্ক :

বাংলাদেশকে প্রথম সাফ জেতানো নারীরা এবার ফুটসাল মাতাচ্ছেন। সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে সাবিনা খাতুন-কৃষ্ণা রানীরা নেপালকে ৩-০ গোলে হারিয়েছে।

সোমবার ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে শুরুতে আক্রমণ করে খেলা বাংলাদেশ গোলের সুযোগ হারায়। তবে প্রথমার্ধে সাবিনা ও কৃষ্ণা গোল করে বাংলাদেশকে ২-০ গোলে এগিয়ে নেন। ম্যাচের ১৪ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুন দুর্দান্ত ফিনিশিংয়ে প্রথম গোলটি করেন। তাকে দিয়ে গোল করান কৃষ্ণা।

১৯ মিনিটে কৃষ্ণা গোল পান। দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ আধিপত্য করে খেলতে শুরু করে। একের পর এক আক্রমণ তুললেও গোলের সুযোগ নষ্ট করে। তবে ৩৩ মিনিটে বদলি খেলোয়াড় লিপি আক্তার দলের পক্ষে তৃতীয় গোলটি করেন।

গোলবারে বাংলাদেশের স্বপ্না আক্তার ঝিলি ছিলেন অসাধারণ। ক্লিনশিট রাখতে অসাধারণ সব সেভ দিয়েছেন তিনি। ম্যাচজুড়ে গতিময় আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ৈছেন সাবিনারা। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বাংলাদেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ফুটসালে নেপালকে ৩ গোলে হারাল সাবিনারা

আপডেট সময় ০৪:২৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬