ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চুক্তির কাছাকাছি ছিলাম, এমন সময় ইরান হঠাৎ জাহাজে হামলা করল: ট্রাম্প সরকার সবসময় দুর্গত মানুষের পাশে আছে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী একটি মহলের অতি লোভের কারণে ইসলাম বিজয়ী হয়নি: চরমোনাই পীর ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চলতি বছরেই প্রতি উপজেলা হাসপাতালে স্থাপন হবে ক্যাথ ল্যাব: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে স্বর্ণপদকজয়ী শিক্ষার্থীদের সাক্ষাৎ শেখ হাসিনার ১ বছরে খাওয়া-দাওয়ার খরচ হয়েছে ৩৫ কোটি টাকা : অর্থমন্ত্রী নাটোরে নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আমরা সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব: নাসীরুদ্দীন পাটওয়ারী দরজা খুলেই দেখলেন শাশুড়ির রক্তাক্ত লাশ, পাশের কক্ষে কাঁদছিল দুই বছরের মেয়ে

বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক : 

গণভোটের সঙ্গে সংবিধানে বিসমিল্লাহ থাকা না থাকা সম্পৃক্ত নয় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, বিসমিল্লাহ নতুন করে আসেনি, নতুন করে চলেও যাবে না। এটা সারা জীবন থাকবে, সব সময় থাকবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে পাবনা সার্কিট হাউসের হলরুমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে বিভিন্ন দলের অভিযোগের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, এগুলো (বিভিন্ন দলের অভিযোগ) কোনোটাই ঠিক না। নির্বাচনের পরিবেশ নষ্ট হবে না। সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক শাহেদ মোস্তফার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান। এছাড়াও সভায় জেলা পুলিশ সুপার আনোয়ার জাহিদ, জেলা সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে পাবনা এডওয়ার্ড কলেজে মাঠে গণভোট নিয়ে প্রচার গাড়ি ও‌ কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য উপদেষ্টা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পরিস্থিতি খুবই ভয়াবহ, কিছুই খেতে পারছি না, চুলাও জ্বলছে না’

বিসমিল্লাহ সারা জীবন থাকবে, সব সময়ই থাকবে: স্বাস্থ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬