ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

আকাশ জাতীয় ডেস্ক :

সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

শনিবার সকাল ৭টায় মহাসড়কের ওসমানীনগর এলাকার দয়ামীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন শ্যামলী পরিবহনের সুপারভাইজার মজিবুর রহমান (৫৫) ও ওসমানীনগরের কুরুয়া গ্রামের ময়না রবি দাশের ছেলে বকুল রবি দাস (২৮)।

মজিবুর রহমান শরিয়তপুর জেলার নগরিয়া উপজেলার দশাই হাওলাদার গ্রামের হযরত আলীর ছেলে।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন ও ইউনিক পরিবহনের সঙ্গে গাইবান্ধা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

সিলেটে তিন বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত দুই, আহত ১০

আপডেট সময় ০২:২৯:২৭ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬