ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

বরিশাল হেলমেট চুরির শাস্তি পুকুরে ২০ ডুব

আকাশ জাতীয় ডেস্ক : 

বরিশাল নগরীতে মোটরসাইকেল থেকে হেলমেট চুরি করে ধরা পড়ে পুকুরে ২০টি ডুব দিয়ে রক্ষা পেয়েছে চোর। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর প্রাণকেন্দ্র বিবি পুকুরের পূর্বপাড়ে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় এক যুবক এসে পুকুরের পূর্ব পাড়ে মোটরসাইকেলের ওপর হেলমেট রেখে কাজে যায়।

এক পর্যায়ে জনৈক চোর এসে প্রথমে মোটরসাইকেলের ওপর বসে। পরে হোন্ডায় রাখা হেলমেটটি তার পিঠে ঝোলানো ব্যাগের মধ্যে ঢুকিয়ে চলে যেতে উদ্যত হয়। তখন হোন্ডার মালিক দেখে ফেলে তাকে ধাওয়া দিয়ে আটক করেন। এ পর্যায়ে গণধোলাই থেকে বাঁচতে চোর নিজেই এই শীতের মধ্যে পুকুরে ২০টি ডুব দিতে রাজি হয়। শর্ত অনুযায়ী বিবি পুকুরে নেমে ২০টি ডুব দেয়। এরপর জীবনে আর কখনো চুরি করবেন না বলে অঙ্গীকার করলে স্থানীয়রা তাকে ছেড়ে দেয়। তার নাম সোলায়মান। সে উজিরপুরের মশাং এলাকার বাসিন্দা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরিশাল হেলমেট চুরির শাস্তি পুকুরে ২০ ডুব

আপডেট সময় ১১:০৭:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬