ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

আকাশ স্পোর্টস ডেস্ক :

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে সাত মাসের বেশি টিকতে পারলেন না জাবি আলোনসো। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে ৩-২ গোলে হারের পর পারস্পরিক সমঝোতার ভিত্তিতে তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। আলোনসোর বিদায়ের পর নতুন প্রধান কোচ হিসেবে আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে স্প্যানিশ জায়ান্টরা।

২০২৫ সালের ১ জুন রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন জাবি আলোনসো। বায়ার লেভারকুসেনের কোচ হিসেবে সাফল্যমণ্ডিত সময় কাটিয়ে তিনি রিয়ালে আসেন। ২০২৩-২৪ মৌসুমে লিগ ও কাপ জিতে ঘরোয়া ডাবল করার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনালে দলকে তুলেছিলেন আলোনসো। রিয়ালে তাঁর শুরুটাও ছিল বেশ আশাব্যঞ্জক। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় লস ব্লাঙ্কোসরা।

তবে গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর থেকেই দলের পারফরম্যান্সে ছন্দপতন শুরু হয়। পরবর্তী আট ম্যাচে মাত্র দুটি জয় পায় রিয়াল। মাঝখানে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ক্লাব কর্তৃপক্ষকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারেননি আলোনসো। শেষ পর্যন্ত সুপার কাপের এল ক্লাসিকোতে পরাজয়ই তাঁর কোচিং অধ্যায়ের ইতি টানে।

ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে জাবি আলোনসোর সঙ্গে চুক্তি শেষ করা হয়েছে। বিবৃতিতে আলোনসোকে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি হিসেবে উল্লেখ করে তাঁর অবদান ও নিষ্ঠার জন্য ধন্যবাদ জানানো হয়। ক্লাব আরও জানায়, সমর্থকদের ভালোবাসা ও শ্রদ্ধা তিনি আজীবন বহন করবেন এবং রিয়াল মাদ্রিদ সবসময়ই তাঁর ঘর হয়ে থাকবে।

আলোনসোর বিদায়ের পর দায়িত্ব পেয়েছেন সাবেক রিয়াল ডিফেন্ডার আলভারো আরবেলোয়া। ৪২ বছর বয়সী এই কোচ এর আগে রিয়াল মাদ্রিদের একাডেমিতে কাজ করছিলেন। খেলোয়াড় হিসেবে তিনি স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ক্লাব ক্যারিয়ারে ২০০৪-০৫ মৌসুমে প্রথমবার রিয়ালে খেলেন আরবেলোয়া। পরে লিভারপুলে এক মৌসুম কাটিয়ে ২০০৯ সালে আবার রিয়ালে ফেরেন এবং ২০১৬ সাল পর্যন্ত ক্লাবটির হয়ে ১৫৩ ম্যাচ খেলেন। কোচ হিসেবে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ইয়ুথ টিমের দায়িত্ব নেন তিনি।

এল ক্লাসিকোর হতাশা কাটিয়ে নতুন কোচ আরবেলোয়ার অধীনে আগামী বুধবার কোপা দেল রেতে আলবাচেতের বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রিয়ালের নতুন কোচ আরবেলোয়া

আপডেট সময় ০২:২৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬