ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী প্রচারণার মাধ্যমে হামের টিকাদান কর্মসূচিকে জনপ্রিয় করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অভিযান শেষ হয়নি: নেতানিয়াহু বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, তবে গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে: ইরান ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩

আকাশ জাতীয় ডেস্ক : 

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় শ্রমিকবাহী পিকআপ ভ্যানে থাকা দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। সোমবার বিকেলে উপজেলার সোতাশী রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। হতাহত শ্রমিকেরা ডোবরার একটি জুট মিলে কাজ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

নিহতরা হলেন- উপজেলার ময়না ইউনিয়নের বিলকরাইল গ্রামের ছায়ফার মোল্যার দুই ছেলে মো. জব্বার মোল্যা ও মো. মুছা মোল্যা এবং একই গ্রামের আবুল কালামের স্ত্রী জাহানারা বেগম।

স্থানীয়রা জানায়, আহতদের উদ্ধার করে ৫ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানায়, জুট মিলের পিকআপ বোয়ালমারী উপজেলার সোতাশী রেল ক্রসিং পার হওয়ার সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুট মিলের দুই পুরুষ এবং এক নারী শ্রমিকের মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. সাবরিনা হক বলেন, দুর্ঘটনার পর হতাহতদের হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন আগেই মারা যান। গুরুতর আহত ৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম রকিবুল হাসান ও থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন বলেন, পিকআপ চালকের অসর্তকতায় এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেন চলে আসার পরও তিনি লাইন ক্রস করেছেন। এসময় ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। এ বিষয়ে রেলওয়ে কতৃপক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল পিকআপ, দুই ভাইসহ নিহত ৩

আপডেট সময় ০৬:০৬:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬