ঢাকা ০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লেস্টারকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিলেন অধিনায়ক হামজা

আকাশ স্পোর্টস ডেস্ক : 

হামজা চৌধুরীর লেস্টার সিটি এফএ কাপের তৃতীয় রাউন্ডে জয় পেয়েছে। শনিবার চেলটেনহ্যাম টাউনকে ২-০ গোলে হারায় দলটি। এই জয়ে লেস্টার উঠে গেছে চতুর্থ রাউন্ডে।

দীর্ঘ সময় পর নিজের পছন্দের ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছিলেন হামজা। ম্যাচে তিনি দারুণ পারফর্ম করেন। এই ম্যাচে মাঠে তিনি লেস্টারের নেতৃত্বেও ছিলেন।

ম্যাচের ২৩ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন প্যাটসন দাকাকা। জাম্বিয়ার এই ফরোয়ার্ডের গোলে লিড নেয় অতিথিরা। বিরতির ঠিক আগে ব্যবধান দ্বিগুণ করেন স্টেফি মাভিদিদি।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। তবে হামজারা দুই গোলের লিড ধরে রাখেন। শেষ পর্যন্ত সহজ জয় নিশ্চিত করে লেস্টার।

হামজা শুরু থেকেই একাদশে ছিলেন। প্রতিপক্ষের মাঠে পুরো ৯০ মিনিট খেলেন তিনি। মিডফিল্ডে খেলা নিয়ন্ত্রণ করেন হামজা। আক্রমণেও ছিলেন সক্রিয়। ম্যাচে তিনি দুইবার শট নেন। বল ছুঁয়েছেন ৯৫ বার, যা ম্যাচে সর্বোচ্চ।

রক্ষণেও ছিলেন সমান কার্যকর। হামজা তিনটি সফল ট্যাকল করেন। দুটি বল উদ্ধার করেন। একটি গুরুত্বপূর্ণ শট ব্লক করে গোলের সুযোগ নষ্ট করেন। তিনবার ফাউলের শিকার হন।

এফএ কাপের চতুর্থ রাউন্ডে লেস্টারের প্রতিপক্ষ ঠিক হবে সোমবার, ১২ জানুয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লেস্টারকে এফএ কাপের চতুর্থ রাউন্ডে নিলেন অধিনায়ক হামজা

আপডেট সময় ০১:১০:১৩ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬