ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অমলেশ সেন আর নেই

আকাশ স্পোর্টস ডেস্ক:
শনিবার বিকেলেও আবাহনীর অনুশীলনে এসেছিলেন তিনি। অনুশীলনের পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন দলটির সাবেক ফুটবলার ও বর্তমান কোচ অমলেশ সেন। এরপর ধানমণ্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়ার পরই সন্ধ্যায় চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
শনিবার সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন স্বাধীন বাংলা দলের অন্যতম ফুটবলার ও আবাহনী কোচ অমলেশ সেন। তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।
আবাহনীর ম্যানেজার সত্যজিৎ রায় রূপু নিশ্চিত করেছেন অমলেশ সেনের মৃত্যুর খবরটি। এ ব্যাপারে তিনি বলেন, ‘আজ বিকেলেও অনুশীলনের টিম মিটিংয়ে ছিলেন তিনি। এরপর অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়ার পরই মারা যান তিনি।’
সাবেক এই ফুটবলার ও কোচ ১৯৪৩ সালে বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তিনি স্বাধীন বাংলা ফুটবল দলের হয়ে খেলেছেন। খেলেছেন জাতীয় দলেও। তিনি ফায়ার সার্ভিস ও ইস্ট অ্যান্ড ক্লাব হয়ে ১৯৭০ সালে ঢাকা মোহামেডানে যোগ দেন। স্বাধীনতার পর ১৯৭২ সালে যোগ দেন ঢাকা আবাহনীতে। এরপর ১৯৮৪ সাল পর্যন্ত এই দলে খেলেছেন।
খেলোয়াড়ি জীবন থেকে অবসর নিলেও ফুটবল এবং আবাহনী ক্লাব ছাড়েননি তিনি। মৃত্যুর আগ পর্যন্ত এই দলেই ছিলেন। কখনো সহকারী কোচ, আবার কখনো কোচ হিসেবে। মানে আবাহনীর দুর্দিনের কাণ্ডারি ছিলেন অমলেশ সেন। আবাহনী আর অমলেশ সেন ছিলেন সমর্থক।
Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অমলেশ সেন আর নেই

আপডেট সময় ১২:৪৩:১০ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭