ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপত্তি থাকলে আগেই বলুন, বিল পাশের পর বলছেন আমি কিছু বুঝিলাম না:জামায়াত আমিরকে স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির উচিত বিতর্কিত কর্মকাণ্ডগুলো ৬ মাসের মধ্যেই শেষ করে ফেলা: সামান্থা খুলনায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু এসএসসির খাতা মূল্যায়নে পরীক্ষকদের শিক্ষামন্ত্রীর নির্দেশনা শত্রুতামূলক আচরণ না করলে হরমুজ দিয়ে মার্কিন জাহাজ চলতে পারবে: ইরান লেবাননে কোনো যুদ্ধবিরতি চলছে না, হামলা অব্যাহত থাকবে: নেতানিয়াহু বাংলা নববর্ষ উদযাপন ঘিরে নিরাপত্তা জোরদার ডিএমপির উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে বাংলাদেশ-মালয়েশিয়া বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল ১৬ বছরের দুর্নীতি-লুটপাটে অর্থনীতি ধ্বংসের দ্বারপ্রান্তে: অর্থমন্ত্রী

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক :

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় শুকুরণ বেগম (৩২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগানে গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত শুকুরণ বেগম উপজেলার পঁচাখাল এলাকার শ্রমিক মাহবুব নিকারীর স্ত্রী।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১০ জানুয়ারি) সকালে স্থানীয়রা কাটাখালী বাসস্ট্যান্ড এলাকার একটি বাগানে জামরুল গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শুকুরণ বেগমকে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে ৪ শতাংশ: এডিবি

বাগেরহাটে গাছ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৩১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬