ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কঠিন সময়ে বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জনগণ: মির্জা ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক : 

দেশের ‘কঠিন সময়ে’ জনগণ বুক ভরা প্রত্যাশা নিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দিকে ‘তাকিয়ে আছে’ বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে রাজধানী বনানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের শুরুতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, আজকে একটা বেশ কঠিন সময়ে আমাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে দেশে এসেছেন। সমগ্র দেশের মানুষ বুক ভরা প্রত্যাশা নিয়ে তার দিকে তাকিয়ে আছে।

তিনি বলেন, তারেক রহমান নিজেই আগ্রহ প্রকাশ করেছেন গণমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য। সে সুযোগ তিনি চেয়েছিলেন। আজ তার সুযোগ তৈরি হয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার।

মতবিনিময় সভায় উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ প্রমুখ। কোরআন তিলাওয়াত ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মতবিনিময় সভায় দোয়া করা হয়।

এদিন বেলা সোয়া ১১টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে দেশে বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক এবং বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কঠিন সময়ে বুক ভরা প্রত্যাশা নিয়ে তারেক রহমানের দিকে তাকিয়ে আছে জনগণ: মির্জা ফখরুল

আপডেট সময় ০১:৫১:৫৪ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬