ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

আকাশ জাতীয় ডেস্ক :

সারা দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া কিছু বিচ্ছিন্ন ঘটনা আসন্ন নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে বড় সফরে বের হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া চার দিনের এই সফরে তিনি উত্তরবঙ্গের ৯টি জেলা সফর করবেন। তবে তার এই সফরকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিভিন্ন দলের নেতারা।

এ বিষয়ে জানতে চাইলে ‍সালাহউদ্দিন বলেন, তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর ঘিরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হবে না।

ফ্যাসিবাদদের কিছু ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এর পেছনেও তাদের ষড়যন্ত্র থাকতে পারে।

এমন ঘটনায় নির্বাচনে প্রভাব পড়বে কিনা? এ প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা বলেন, দেশে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তবে এতে করে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যথাযথ করতে সব রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, শেষ পর্যন্ত সব রাজনৈতিক দল নির্বাচন সফল করবে।

আসন সমঝোতার বিষয়ে তিনি বলেন, বৃহত্তর রাজনৈতিক দলে অনেকের প্রত্যাশা থাকে, কিন্তু দলের পক্ষে সবার কথা রাখা সম্ভব হয় না। যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তাদের বিরুদ্ধে কিছু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর কিছু প্রার্থীকে বোঝানো হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিচ্ছিন্ন ঘটনায় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

আপডেট সময় ০১:০০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬