ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পয়লা বৈশাখ ঘিরে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই : ডিএমপি কমিশনার আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দিলেন নাহিদ ইসলাম তথ্য অধিকার নিশ্চিতের পাশাপাশি অপতথ্য থেকে সুরক্ষা দেওয়াও সমান গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন ‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে’:স্পিকার হাজি বাবাই এপ্রিলের ১১ দিনেই রেমিট্যান্স এলো প্রায় ১২২ কোটি ডলার ময়মনসিংহে হাবিব হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন ভারতের কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে আর নেই

মেডিকেল পেশাজীবীদের নিয়োগে শ্রীলংকার প্রতি আহ্বান

অাকাশ নিউজ ডেস্ক:

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরো বাংলাদেশি মেডিকেল পেশাজীবী নেয়ার জন্য সফররত শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার প্রতি অনুরোধ জানিয়েছেন। শুক্রবার বিকেলে সিরিসেনার সঙ্গে তার হোটেল স্যুটে সৌজন্য সাক্ষাৎকালে স্বাস্থ্যমন্ত্রী এ অনুরোধ জানান। এ সময় তারা দু’দেশের প্রাথমিক স্বাস্থ্য খাতের মধ্যে অভিজ্ঞতা বিনিময়সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠক শেষে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘শ্রীলংকা প্রাথমিক স্বাস্থ্য খাত বিশেষ করে ম্যালেরিয়া ও ডেঙ্গু জ্বর মোকাবেলায় ব্যাপক সাফল্য লাভ করেছে। এ ব্যাপারে আমরা অভিজ্ঞতা বিনিময়ের জন্য আমাদের আগ্রহ প্রকাশ করেছি।’ নাসিম বলেন, শ্রীলংকার প্রেসিডেন্টও বাংলাদেশের মেডিকেল কলেজগুলোতে শ্রীলংকার আরো ছাত্র-ছাত্রী ভর্তির উদ্যোগ গ্রহণে বাংলাদেশের প্রতি অনুরোধ জানান।

এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্রীলংকা ইতোমধ্যে একটি বাংলাদেশের বেসরকারি খাতের ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে শ্রীলংকায় যৌথ উদ্যোগে কারখানা স্থাপনের জন্য জমি বরাদ্দ দিয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ওই বাংলাদেশি ওষুধ কোম্পানিটি গত ২০ বছর ধরে শ্রীলংকায় তাদের ওষুধ রফতানি করছে। তিনি আরো বলেন, বর্তমানে অন্তত ১১টি বাংলাদেশি কোম্পানি শ্রীলংকায় ওষুধ রফতানি করছে।

বৈঠককালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে নাজমুল হাসান পাপন এমপিও ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মেডিকেল পেশাজীবীদের নিয়োগে শ্রীলংকার প্রতি আহ্বান

আপডেট সময় ১১:১৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭