ঢাকা ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

১১ বছর পর শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল

আকাশ স্পোর্টস ডেস্ক :

প্রায় ১১ বছর পর শ্রীলঙ্কার মাটিতে সাদা বলের দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল বুধবার থেকে শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করছে পাকিস্তান। এই সিরিজকে বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে দেখছে পাকিস্তান ও শ্রীলঙ্কা।

ডাম্বুলায় সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে।

২০১৫ সালের জুলাইয়ে সর্বশেষ শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। এরপর আর লঙ্কানদের মাটিতে সীমিত ওভারের দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি পাকিস্তান।

২০২৩ সালের সেপ্টেম্বরে এশিয়া কাপ ওয়ানডে টুর্নামেন্টের সুপার ফোরের একটি ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে লঙ্কানদের মাটিতে খেলেছিল পাকিস্তান। এছাড়া ২০২৩ সালের জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ খেলার রেকর্ড আছে তাদের।

দীর্ঘদিন পর শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজকে গুরুত্বের চোখে দেখছে পাকিস্তান। কারণ এই সিরিজ দিয়ে আগামী মাসে ভারত-শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি সাড়তে চাইছে পাকিস্তান।

পাকিস্তান অধিনায়ক সালমান আঘা বলেন, ‘দীর্ঘদিন পর শ্রীলঙ্কার মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে পাকিস্তান। তবে এবার এই সিরিজের গুরুত্ব অনেক বেশি। কারণ আগামী মাসেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে। এজন্য এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতির সেরা সুযোগ। দলের সবাই এই সিরিজ নিয়ে অনেক বেশি সর্তক। তবে সিরিজ জয়ই আমাদের মূল লক্ষ্য থাকবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৭ বার মুখোমুখি হয়েছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। এরমধ্যে পাকিস্তানের জয় ১৬ ম্যাচে এবং শ্রীলঙ্কার ১১ ম্যাচে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

১১ বছর পর শ্রীলঙ্কার মাটিতে খেলতে নামছে পাকিস্তান ক্রিকেট দল

আপডেট সময় ০৯:১৮:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬