ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২৫ ঘণ্টায় ২১ লাখ ৯৫ হাজার টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

আকাশ জাতীয় ডেস্ক : 

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনি তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা পড়েছে।

সোমবার (৫ জানুয়ারি) রাতে তিনি নিজের ফেসবুক পেজের লাইভে গিয়ে এই তথ্য জানান।

ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দুটি বিকাশ অ্যাকাউন্টে তিনি পেয়েছেন ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এছাড়া তার ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। অফলাইনে তার কার্যালয়ে গিয়ে একজন সাংবাদিক নির্বাচনি তহবিলের জন্য ২ হাজার টাকা দিয়েছেন। সব মিলিয়ে রোববার (৪ জানুয়ারি) রাত থেকে সোমবার (৫ জানুয়ারি) রাত পর্যন্ত ২৫ ঘণ্টায় তার নির্বাচনি তহবিলে জমা হয়েছে ২১ লাখ ৯৫ হাজার টাকা।

নির্বাচনি তহবিলে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি, সেটি অনেকে কপি করে অন্য পেজে পোস্ট করছেন। আমার নামে ফেক পেজ খুলে ভিডিও প্রচার করা হচ্ছে এবং সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যারা সহযোগিতা করতে চান, তারা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরে টাকা পাঠান।

এবি পার্টির এ নেতা জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।

এর আগে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনি খরচ মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। ওই সময় ফেসবুকে নিজের বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২৫ ঘণ্টায় ২১ লাখ ৯৫ হাজার টাকা অনুদান পেলেন ব্যারিস্টার ফুয়াদ

আপডেট সময় ০২:০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬