ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির রাস্তা বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির রাস্তা বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সোমবার (৫ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছলচাতুরি ও কলাকৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এদেশে এটাই ঘটেছে। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে।

উপদেষ্টা আরও বলেন, দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এটিকে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

কর্মশালায় অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে।

গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ ও ধর্মসচিব মো. কামাল উদ্দিন। দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশ থেকে চার শতাধিক বিশিষ্ট আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির রাস্তা বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১১:৪২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬