ঢাকা ০৯:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সালাহউদ্দীন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী সালাহউদ্দীন আহমদ বলেছেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে জীবিত নেই; কিন্তু তার মৃত্যুর পর সারা বিশ্বের গণতন্ত্রকামী মানুষের অন্তরে তিনি স্থান পেয়েছেন। তিনি এ দেশের নির্যাতিত, নিপীড়িত সব ধরনের মানুষের দোয়া পেয়েছেন। সারা বিশ্বে এ পর্যন্ত সর্ববৃহৎ জানাজা তার কপালে নসিব হয়েছে। সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন।

সোমবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কক্সবাজারের চকরিয়া রামপুর মিছবাহুল উলুম মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত খতমে কুরআন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দীন আহমদ বলেন, দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে তিনি তার সন্তান হারিয়েছেন। তিনি তার রাজনৈতিক জীবনে পুরোটা সময় মানুষের অধিকার আদায়ের লড়াই করেছেন। আদায় করেছেন এ দেশের মানুষের ভোটের অধিকার। এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব তার আন্দোলন সংগ্রামের মাধ্যমে সুদৃঢ় হয়েছে। বিনিময়ে তিনি পেয়েছেন এ দেশের মানুষের ভালোবাসা এবং আস্থা।

তিনি বলেন, আমরা আজীবন খালেদা জিয়ার অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। যতদিন এ দেশ থাকবে ততদিন এ দেশের মানুষ বেগম খালেদা জিয়ার ত্যাগকে স্বীকার করবে এবং মূল্যায়ন করবে।

সালাহউদ্দীন বলেন, বেগম খালেদা জিয়া আজ আমাদের মাঝে নেই। এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে নয়। সব সময়ের জন্য। এই শোককে শক্তিতে পরিণত করেই বাংলাদেশকে, এই জাতিকে বিনির্মাণে সুদৃঢ়ভাবে এগিয়ে নেওয়ার কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।

মাদ্রাসার প্রধান পরিচালক আবুল কাসেমের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন- মাতামুহুরি (সাংগঠনিক) উপজেলা বিএনপি সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদিতে হামলার প্রভাবে ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে হাজারো যাত্রী

সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন খালেদা জিয়া : সালাহউদ্দীন

আপডেট সময় ১০:০৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬