ঢাকা ১২:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া

অলিম্পিকের আয়োজক হতে ‘ঘুষ দিয়েছিল’ ব্রাজিল

আকাশ স্পোর্টস ডেস্ক: 
লক্ষ লক্ষ ডলার ঘুষ দিয়ে ২০১৬-র অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব জিতে নিয়েছিল ব্রাজিল? তেমনই অভিযোগ উঠেছে। এই অভিযোগে ব্রাজিলের অলিম্পিক্স সংস্থার প্রেসিডেন্ট কার্লোস নুজম্যানকে সম্প্রতি গ্রেফতারও করেছে সে দেশের পুলিশ। এমনকি এর জেরে সে দেশের অলিম্পিক্স সংস্থাকেও নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি (আইওসি)। এই মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আইওসির তালিকায় নিষিদ্ধই থাকতে হচ্ছে এই সংস্থাকে। তবে সে দেশের অলিম্পিয়ানদের জন্য স্বস্তির খবর, এর জেরে আগামী বছর শীতকালীন অলিম্পিক্সে ব্রাজিলের প্রতিযোগীদের অংশগ্রহন আটকাবে না। এই ঘোষনা করা করেছে আইওসি।
নুজম্যানের বিরুদ্ধে অভিযোগ, ২০০৯-এ কোপেনহেগেনে আইওসি-র যে সভায় ২০১৬-র অলিম্পিক্স আয়োজক দেশের নাম চূড়ান্ত করা হয়েছিল, সেই সভায় নুজম্যান সেনেগালের প্রতিনিধিদের প্রায় ২০ লক্ষ্য ডলার ঘুষ দিয়েছিলেন, যাতে তারা রিও দে জেনেইরোর পক্ষে ভোট দেয়। এমনকি প্রাক্তন আন্তর্জাতিক অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান লামিন ডিয়াককেও ঘুষ দিয়ে ভোট কিনেছিলেন বলে অভিযোগ উঠেছে। ২০১৬-র অলিম্পিক্স আয়োজন করতে শিকাগো, মাদ্রিদ ও টোকিওকে হারায় রিও। ‘কিংগ আর্থার’ ডাক নামের এক ব্রাজিলীয় শিল্পপতি ভোটাভুটির দু’দিন আগে এই ঘুষের নগদ অর্থ দেন বলেও পুলিশের বক্তব্য।
এই অপরাধে জড়িত থাকার অভিযোগে গত বৃহস্পতিবার গ্রেফতার করা হয় রিও অলিম্পিক্স আয়োজক কমিটির সিওও লিওনার্দো গ্রিনারকে। নুজম্যানের বিরুদ্ধে অভিযোগ, গত দশ বছরে তাঁর সম্পত্তির পরিমান ৪৫৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং কীভাবে এই বৃদ্ধি ঘটল, তার কোনও স্পষ্ট প্রমাণ নেই পুলিশের কাছে। তিনি তাঁর এই অবৈধ সম্পত্তি বিদেশি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লুকিয়ে রাখারও চেষ্টা করেছেন বলে অভিযোগ।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে চীনের প্রেসিডেন্ট

অলিম্পিকের আয়োজক হতে ‘ঘুষ দিয়েছিল’ ব্রাজিল

আপডেট সময় ১২:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ৮ অক্টোবর ২০১৭