ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ চাপায় কিশোর নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ ভ্যান চাপায় ফাহিম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদর উপজেলার চরশাহী ইউনিয়নের উত্তর নুরুল্লাহপুর গ্রামের কাজিরডগিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিম চরশাহী ইউনিয়নের নুরুল্লাহপুর গ্রামের দুলা হাজি বাড়ির কামাল হোসেনের ছেলে। তিনি মাটি কাটার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ফাহিম ঘটনাস্থলে মাটি কাটার কাজ করছিল। এ সময় পেছন থেকে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। উপস্থিত লোকজনের ধাওয়া খেয়ে পিকআপ চালক পালিয়ে যায়।

দাসেরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লক্ষ্মীপুরে মাটিবাহী পিকআপ চাপায় কিশোর নিহত

আপডেট সময় ০২:২৮:১০ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬