ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প

ময়মনসিংহে বাবার মৃত্যুতে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক :

ময়মনসিংহের গৌরীপুরে বাবার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ফারুক আহমেদ (৩০) গ্রেফতার হয়েছেন। শনিবার রাতে উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, মো. ফারুক আহমেদের বাড়ি উপজেলার গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে। তিনি গৌরীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। ফারুক রাজধানীতে একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন।

গত বৃহস্পতিবার রাতে ফারুকের বাবা আলাল উদ্দিন (৭৫) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পরদিন শুক্রবার বাড়িতে এসে বাবার জানাজায় অংশ নিয়ে দাফন সম্পন্ন করেন। রোববার ফারুকের বাড়িতে তার সদ্য প্রয়াত বাবার আত্মার মাগফিরাত কামনায় মিলাদের আয়োজনের প্রস্তুতি চলছিল। এর মধ্যেই শনিবার রাতে তিনি গ্রেফতার হন।

ফারুকের স্ত্রী লিমা বেগম বলেন, আমার শ্বশুরের মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসেন আমার স্বামী। রোববার বাড়িতে চার দিনের মিলাদ শেষে আমার স্বামীর কর্মস্থলে ফেরার কথা। শনিবার রাতে তিনি পাশের বাড়িতে ঘুমিয়েছিলেন। সেখান থেকে পুলিশ তাকে ধরে নিয়ে যায়। স্বামীর আয়েই চলতো সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ। এখন তার গ্রেফতারে অনিশ্চয়তার মধ্যে পড়েছি।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বলেন, ২০২৫ সালের জুলাই মাসে গৌরীপুর থানায় পুলিশ বাদী হয়ে দায়েরকৃত নাশকতার মামলায় ফারুক হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

ময়মনসিংহে বাবার মৃত্যুতে বাড়িতে এসে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৮:৪০:৪৪ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬