ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি না: খাদ্য উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক : 

দেশে খাদ্যের সংকট হওয়ার কোনো আশঙ্কা নেই জানিয়ে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক টানাপোড়েনের প্রভাব খাদ্য পরিস্থিতির উপরে পড়বে না। দুই দেশের মধ্যে এখনো বাণিজ্য চলমান রয়েছে।’

তিনি বলেন, ‘ভারত থেকে আমরা চাল আমদানি করি টাকায়। তারাও এটা বিক্রি করেন। বাজারটা কিন্তু ক্রেতা ও বিক্রেতা উভয়ের প্রয়োজন হয়। বিক্রেতাও বাজারে আসতে হয়, তার বিক্রি করা দরকার আছে। আমরাও বাজারে যাই আমাদের কেনা দরকার আছে। ঠিক তেমনভাবে ভারত থেকে চাল আমদানি বা যেসব জিনিস আমদানি সেটাকে আমরা রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি না।’

রবিবার সচিবালয়ে দেশের খাদ্য মজুত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘অন্য যেখান থেকেই আনি আমরা এটা রাজনৈতিকভাবে দেখি না। আমরা এটাকে দেখি বাজার মেকানিজম হিসেবে। যেখানে আমরা কম পাই সেখান থেকে আমরা কিনি।’

তিনি আরও বলেন, গম পুরোটাই কিন্তু ইমপোর্ট। আমাদের দেশে গমের চাহিদা বছরে ৭০ লাখ মেট্রিক টন। এর মধ্যে আমাদের দেশে উৎপাদন মোটে ১০ লাখ মেট্রিক টন। আর চালের সিংহভাগই লোকাল, আর কিছু পরিমাণ ইমপোর্ট করা হয়েছে, আরও কিছু পরিমাণ ইমপোর্ট চ্যানেলের মধ্যে আমাদের আছে। এবারে ইমপোর্টের পরিমাণটা শেষ হওয়ার পরে বলতে পারব, আরও কয়েক মাস পরে বলতে পারব যে অন্যান্য বছরের তুলনায় ইমপোর্টের পরিমাণটা কমে যাবে আশা করছি ইনশাআল্লাহ।

তিনি জানান, দেশের বর্তমান খাদ্য মজুত পরিস্থিতি সন্তোষজনক। সরকারি খাদ্য গুদামে বর্তমানে ২০ লাখ ২৭ হাজার ৪২০ মেট্রিক টন খাদ্যশস্য মজুত রয়েছে। এর মধ্যে ১৬ লাখ ৯৬ হাজার ৭৮৭ টন চাল, ২ লাখ ৩৩ হাজার ২২৪ টন গম এবং ৯ লাখ ৭ হাজার ৪০৯ টন ধান মজুত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভারতের সঙ্গে আমদানি বাণিজ্য রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখি না: খাদ্য উপদেষ্টা

আপডেট সময় ০১:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬