ঢাকা ০২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল প্রাথমিক বিদ্যালয়ে ‘ম্যাথ ল্যাব’ প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার: ববি হাজ্জাজ বাংলাদেশ-ভারতের ব্যবসায়ীরা একসঙ্গে এগোতে চায় : মোহাম্মদ হাতেম কেবল চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্যখাত এগিয়ে নেওয়া সম্ভব নয় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী মস্কোর প্রধান তেল শোধনাগারে ফের ভয়াবহ হামলা ইউক্রেনের খুলনায় গৃহকর্মী নির্যাতনের মামলায় পুলিশ দম্পতি গ্রেফতার কারখানায় পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ ইরানের স্কুলে প্রাণঘাতী হামলা ‘যুদ্ধের ভুল’ : ট্রাম্প

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে গলা কেটে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক : 

নেত্রকোনায় ট্রান্সফরমার চুরির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক যুবককে ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ বাজারের পেছনে একটি জমি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত যুবক মো. রিপন মিয়া (৩০) কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৌলা মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ উদ্ধারের স্থান থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিএডিসি সেচ মটারের জন্য স্থাপিত বৈদ্যুতিক খুঁটি রয়েছে। ওই খুঁটিতে তিনটি উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার বসানো ছিল। নিহত রিপন মিয়ার দুই হাত সম্পূর্ণভাবে পুড়ে গেছে এবং তার গলায় ধারাল অস্ত্রের আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। এছাড়া লাশের আশপাশে তার দুটি স্যান্ডেল পড়ে থাকতে দেখা গেছে।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, রিপন মিয়া অজ্ঞাতনামা একটি চোর চক্রের সঙ্গে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে সেখানে যান। ট্রান্সফরমার খুলতে খুঁটিতে উঠতে গিয়ে হাই-ভোল্টেজ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। এতে রিপন মিয়ার দুই হাত মারাত্মকভাবে দগ্ধ হয়। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার পর সঙ্গে থাকা চোর চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিদ্যাবল্লভ এলাকার বাসিন্দা খাইরুল ইসলামের জমিতে নিয়ে যায়। সেখানে তাকে ধারাল অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করা হয়।

খবর পেয়ে কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ ঘটনাস্থল পরিদর্শন করে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে ওসি মেহেদী মাকসুদ বলেন, ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর ও রহস্যজনক। প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ডের আলামত পাওয়া গেছে। ট্রান্সফরমার চুরির সঙ্গে জড়িত অজ্ঞাতনামা ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে তদন্ত অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ড কবে সরানো হবে, জানালেন মন্ত্রী

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট যুবককে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৭:৩৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬