ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : মাহফুজ

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র আগামী ১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না। কিছুটা দেরি হলেও খুব বেশি দেরি হবে না। আশাকরি শিক্ষার্থীরা ধৈর্য্য ধারণ করবেন।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, এ বিষয়ে আগামী সপ্তাহ থেকেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা হবে। সবার মতামতের ভিত্তিতে ঘোষণা আসলে সেটা আরও কার্যকর হবে। সব রাজনৈতিক পক্ষ ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির সঙ্গে আগামী সপ্তাহে জানানো হবে।

সরকারের এ উপদেষ্টা বলেন, সংস্কার কমিশনগুলোর রিপোর্ট আসলেই সংস্কার কাজ শুরু হবে। সবাইকে ঐক্যমত পৌঁছানো দরকার। ঐক্যমতে পৌঁছাতে পারলে একটা সমাধান আসবে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে মাহফুজ আলম বলেন, প্রশাসক দিয়ে সেবা পৌঁছানো কঠিন। জনগণ নাগরিক সেবা পাচ্ছে না। তাই যদি স্থানীয় সরকার নির্বাচন হলে সেবা পৌঁছানো সহজ হবে।

জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার পরই স্পষ্ট হবে কবে নির্বাচনের তারিখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

১৫ জানুয়ারির মধ্যে হচ্ছে না জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র : মাহফুজ

আপডেট সময় ০৫:৩৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জানুয়ারী ২০২৫