ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

সীমান্তে দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

আকাশ জাতীয় ডেস্ক :

সুনামগঞ্জ ও হবিগঞ্জ সীমান্তে একদিনের ব্যবধানে দুই বাংলাদেশিকে হত্যা করল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাছিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে সাইদুল ইসলাম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় বিশ্বম্ভপুরের মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক হলেন- উপজেলা গামাইতলা গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে।

স্থানীয়দের সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সাইদুল ইসলাম অবৈধভাবে বাংলাদেশি সুপারি নিয়ে মাছিমপুর সীমান্তের গামাইতলা এলাকা দিয়ে ভারতে যাওয়ার সময় বিএসএফ তাকে গুলি করে। পরে ২৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্যরা তাকে উদ্ধার করে। স্থানীয়রা তাকে প্রথমে বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ড. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিহতের বুকে ও পেটে দুটি গুলি লেগেছে। ময়নাতন্তদের পর জানা যাবে কী ধরনের বুলেট শরীরে লেগেছে।

২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের করাইগড়া ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২০৯-এর কাছ থেকে আনুমানিক ২০-২২ গজ ভারতের অভ্যন্তরে গামারীতলা নামক স্থানে এক বাংলাদেশি সুপারি নিয়ে চোরাকারবারের উদ্দেশে প্রবেশ করেন। এ সময়ে ১৯৩ ব্যাটালিয়ন বিএসএফের করাইগড়া ক্যাম্পের টহল দল চোরাকারবারিকে লক্ষ্য করে ফায়ার করলে তার পেটে গুলি লাগে বলে গোয়েন্দা সূত্র এবং এলাকাবাসীর মাধ্যমে জানা যায়।

আগের দিন মঙ্গলবার হবিগঞ্জের চুনারুঘাটের পর এবার উপজেলার বাল্লা সীমান্তের বড়কিয়া এলাকায় জহুর আলী (৫০) নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও সীমান্তের ওপারের ভারতীয় লোকজন তাকে হত্যা করেছেন বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। হত্যার পর ওই ব্যক্তির লাশ ভারতীয় পুলিশ উদ্ধার করে ত্রিপুরা রাজ্যের খোয়াই মহকুমা হাসপাতালে নিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

সীমান্তে দুইদিনে ২ বাংলাদেশিকে হত্যা করল বিএসএফ

আপডেট সময় ১০:২০:০০ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫