ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব: সারজিস আলম

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের শিকড়, তেমনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আমাদের অস্তিত্ব।

আজ বুধবার বিকালে নরসিংদীর ভেলানগর এলাকায় তাহমিদ চত্ত্বরে ৭ দফা দাবিতে লিফলেট বিতরণ অনুষ্ঠানে সারজিস আলম এ কথা বলেন।

তিনি বলেন, ‘এ অস্তিত্বকে যাতে আমরা ইতিহাসের অংশ হিসেবে রাখতে পারি, সে জন্য আমাদের শহীদদের কথা, আমাদের বীর যোদ্ধাদের কথা, বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন আমাদের ঐক্যবদ্ধ করেছে সে প্লাটফর্মটির কথা স্মরণে রাখতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, সকল সিস্টেমের কথা, সকল পেশার মানুষের প্রতিটি কথা জুলাই আন্দোলনের ঘোষণাপত্রে উল্লেখ থাকতে হবে।’

সারজিস বলেন, ‘নরসিংদী জেলখানা মোড় ছিল ২০২৪ সালের আন্দোলনের অন্যতম রণক্ষেত্র। ফ্যাসিস্ট হাসিনার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের ক্যাডাররা ও পুলিশ নামক কিছু সন্ত্রাসী বাহিনী নিরীহ ছাত্র-জনতার উপর গুলি চালিয়েছিল। এখানে কেউ কেউ পোষাকে, কেউ পোষাক ছাড়া, কেউ অস্ত্র নিয়ে, কেউ অস্ত্র ছাড়া আমাদের ছাত্রদের উপর হামলা চালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘যে চেতনা ধারণ করে ২০২৪ সালের ছাত্র আন্দোলন সংগঠিত হয়েছে, যে আশা আকাঙ্খাকে সামনে রেখে ২৪ এর গণ-অভ্যুত্থান সংগঠিত হলো, যে নতুন বাংলাদেশের স্বপ্ন নিয়ে রক্ত ঝরলো, অনেক প্রাণহানি ঘটলো, সে বিষয়গুলো একটি লিখিত ঘোষণাপত্রে (ডকুমেন্টেশন) থাকা উচতি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আয়োজনে এ কর্মসূচি পালিত হয়েছে। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণ ও আন্দোলনে শহীদ পরিবারের অভিভাবক ও আহতদের উপস্থিতিতে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ডে অনিয়ম করলে ব্যবস্থা নেবেন ডিএনসিসি প্রশাসক

৭১ আমাদের শিকড়, ২৪ আমাদের অস্তিত্ব: সারজিস আলম

আপডেট সময় ০৮:০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫