ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কোনো বন্ধু রাষ্ট্র হত্যাকারী হাসিনাকে আশ্রয় দিতে পারে না’

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘কোনো বন্ধু রাষ্ট্র বাংলাদেশের জনগণের হত্যাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিতে পারে না। গত পাঁচ মাস আগে ছাত্র-জনতা গণঅভ্যুত্থানে যে হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে আরেকটি হত্যাকারী দেশ। তারা সীমান্তে ফেলানীকে হত্যা করেছে। আমাদের বন্ধু দাবি করা রাষ্ট্র (ভারত) আমার দেশের সাধারণ জনগণের হত্যাকারীকে আশ্রয় দিয়েছে।’

মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত ফেলানী হত্যা দিবস উপলক্ষ্যে এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে যাতে ভালো নির্বাচন না হয়, রাজনৈতিক সরকার যাতে ক্ষমতায় না আসে, সেই চেষ্টাই ভারত চালিয়ে যাচ্ছে। ওই ফাঁদে আপনারা পা দেবেন না, পা দেওয়া যাবে না। হাসিনা ওই ফাঁদে পা দিয়েছিলেন বলে সে নির্বাচনের বাইরে চলে গিয়েছিলেন। ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের কথা যেটা বলেছেন, এই বছরের শেষে এবং আগামী বছরের শুরুতে সেটি আমরা সমর্থন জানাই। ওই সময়ের মধ্যে আমরা যদি নির্বাচন করতে পারি, তাহলে বাংলাদেশের যে সংকট তৈরি হয়েছে, আমার প্রত্যাশা  আমরা এসব সংকট থেকে মুক্ত হব। তাই সরকারের উচিত অনতিবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা।’

তিনি বলেন, ‘বাংলাদেশ ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে। আমরা তাদের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপ এই পর্যন্ত নেইনি, যেটা বন্ধু রাষ্ট্রের সঙ্গে কোনো দেশ নিয়েছে। কিন্তু ভারত বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করেনি। আজ আমরা ৫৩ বছরের ঘটনাবলিকে যদি সামনে নিয়ে আসি, তাহলে মনে হবে ভারতে এ যাবৎ যখনই যে পদক্ষেপ নিয়েছে, সেটি কোনো বন্ধুত্বপূর্ণ দেশ, বন্ধু রাষ্ট্র নিতে পারে না। অথচ ভারত দাবি করে যে, তারা আমাদের বন্ধু রাষ্ট্র। ১৯৭১ সালে পাকিস্তানিরা যে অস্ত্রগুলো ফেলে গিয়েছিল সেগুলো ভারতের সেনাবাহিনী লুটপাট করে নিয়ে গেছে। দেশের সম্পদ নানান ভাবে লুটপাট করে নিয়েছে এই ভারত।’

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম নেতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশকে উন্নত করার লক্ষ্যে ভুটান, নেপাল ও আফগানিস্তানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন এবং সার্ক গঠন করেন। কিন্তু ভারতের অসহযোগিতার কারণে সার্ক আজ বিলুপ্তির পথে।’

সমাবেশে সভাপতিত্ব করেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন।

এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, কৃষক দল নেতা এসকে সাদী ও আব্দুর রাজীসহ অনেকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কোনো বন্ধু রাষ্ট্র হত্যাকারী হাসিনাকে আশ্রয় দিতে পারে না’

আপডেট সময় ০৪:২০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫