ঢাকা ০৩:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী ‘যুগপৎ আন্দোলনের সময় ঘোষিত ৩১ দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে’:মির্জা ফখরুল পুষ্টি ও সুস্বাস্থ্যেই গড়ে উঠবে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ: আমিনুল হক বাধ্যতামূলক অবসরে অতিরিক্ত ডিআইজি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাশেদ খাঁনের শ্রদ্ধা নিবেদন মার্কিন সেনা হত্যার জন্য ইরানকে বহুগুণ বেশি মূল্য চোকাতে হবে: ট্রাম্প প্রতিটি কর্মঘণ্টা ও করের প্রতিটি টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে:জনপ্রশাসন উপদেষ্টা জমির উদ্দিন সরকার ছিলেন ‘জেন্টলম্যান ফর এক্সেলেন্স’: প্রধান বিচারপতি রোহিঙ্গা সংকট সমাধানে বিমসটেকের সক্রিয় ভূমিকা চায় ঢাকা কাপ্তাই হৃদে নিখোঁজ বিএনপি নেতার লাশ উদ্ধার

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

আকাশ জাতীয় ডেস্ক :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে মোটরসাইকেল-সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার সকালে উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শান্তিগঞ্জের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) এবং তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের মৃত সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পাগলা থেকে জগন্নাথপুরের যাওয়ার পথে সিচনি এলাকায় জগন্নাথপুর থেকে ছেড়ে আসা মোটরসাইকেলের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুজন নিহত হন।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি হাসপাতালই যেন মানুষের একমাত্র ভরসার জায়গা হয়: প্রধানমন্ত্রী

অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে মামা-ভাগ্নে নিহত

আপডেট সময় ০১:২০:৩৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫