ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চারদিনের সফরে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

চারদিনের রাষ্ট্রীয় সফরে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। এছাড়া সফরসূচিতে কিশোরগঞ্জ জেলার সদর, মিঠামইন, কটিয়াদি ও বাজিতপুর উপজেলায় রাষ্ট্রপতির কর্মসূচী দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, চারদিনের সফরে রাষ্ট্রপতির সঙ্গে আনুমানিক ৩০জন সফরসঙ্গী যাবেন। রাষ্ট্রপতি কার্যালয়ের সফরসূচী মতে, রোববার (৮ অক্টোবর) দুপুর ৩টায় হেলিকপ্টারযোগে মিঠামইন উপজেলা হেলিপ্যাডে উপস্থিত হবেন তিনি।

পরে জেলা পরিষদের নতুন ডাকবাংলোয় গার্ড অব অনার শেষে বিকেল ৩টা ৩০ মিনিটে জেলা পরিষদের আবদুল হামিদ মিলনায়তনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় করবেন। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে মিঠামইন বাজার, বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং সন্ধ্যার পর মুক্তিযোদ্ধা আবদুল হক ডিগ্রি কলেজ পরিদর্শন করবেন। রাষ্ট্রপতি মিঠামইন নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে সোমবার (৯ অক্টোবর) দুপুর ১২ টা ৩০ মিনিটে হেলিকপ্টারযোগে বাজিতপুর উপজেলায় পৌঁছাবেন। বাজিতপুর কলেজ মাঠে গার্ড অব অনার শেষে দুপুর ২টা ১৫ মিনিটে শহীদ মিনার, স্মৃতিসৌধ, মুক্তিযোদ্ধা চত্বর ও চারটি ব্রিজ উদ্বোধন করবেন।

বিকেল ৪টা ৩০ মিনিটে বাজিতপুর কলেজের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হবেন। পরে বিকেল ৫টা ১৫ মিনিটে হেলিকপ্টারযোগে কিশোরগঞ্জ সদরে পৌঁছাবেন। কিশোরগঞ্জ সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে সন্ধ্যা ৭টায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করবেন। এরপর রাষ্ট্রপতি জেলা সদরের নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে পরদিন মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর ১টায় সড়ক পথে কটিয়াদি উপজেলায় পৌঁছাবেন। কটিয়াদি কলেজ মাঠে গার্ড অব অনার শেষে দুপুর ২টা ৪৫ মিনিটে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ফলক উদ্বোধন এবং বিকেল ৩টায় কটিয়াদি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৭৫ বৎসর পূর্তিতে হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হবেন।

এছাড়া রাষ্ট্রপতি বিকেল ৫টা ৪৫ মিনিটে সড়ক পথে কিশোরগঞ্জ সার্কিট হাউজে পৌঁছাবেন। সন্ধ্যা ৭টায় বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবি সমিতির সদস্যবৃন্দ, প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও উর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন। এরপর রাষ্ট্রপতি জেলা সদরের নিজ বাসভবনে রাত্রিযাপন শেষে পরদিন বুধবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়াম হেলিপ্যাড থেকে হেলিকপ্টারযোগে বঙ্গভবনের উদ্দেশ্যে যাত্রা করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

চারদিনের সফরে রোববার কিশোরগঞ্জ যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৫:৩৪:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭