ঢাকা ১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

দুর্দান্ত জয়ে বছর শুরু বার্সেলোনার

আকাশ স্পোর্টস ডেস্ক :

কোপা দেল রে’র শেষ ৩২-এর ম্যাচে শনিবার (৪ জানুয়ারি) চতুর্থ স্তরের দল ইউনিয়ন দেপোর্টিভা বারবাস্ট্রোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। দেপোর্টিভা বারবাস্ট্রোকে বিপক্ষে ৪-০ গোলে সহজ জয় পেয়েছে বার্সেলোনা।

একের পর এক আক্রমণে শুরু থেকেই বারবাস্ট্রোকে চেপে ধরে বার্সেলোনা। এগিয়ে যেতে বেশি সময়ও নেয়নি তারা। ২১তম মিনিটে ডি ইয়ংয়ের ক্রস আরাউজোর হেডে বল চলে যায় এরিক গার্সিয়ার কাছে। তা পেয়ে হেডে গোল করেন এই ডিফেন্ডার।

৩১তম মিনিটে বার্সেলোনার দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। তোরের ফ্রি কিক থেকে জটলার মধ্যে বল পেয়ে তা জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা। দ্বিতীয়ার্ধে করে আরও দুই গোল।

৪৭তম মিনিটে আবারও তোরে-লেভা জুটি। তোরের পাস পেয়ে ঠাণ্ডা মাথায় নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানডোভস্কি। আর ৫৬তম মিনিটে তোরে নিজেই গোল করে স্কোরলাইন ৪-০ করেন।

নিজেদের পরের ম্যাচে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে বিলবাওয়ের মুখোমুখি হবে বার্সেলোনা।

Tag :
আপলোডকারীর তথ্য

দুর্দান্ত জয়ে বছর শুরু বার্সেলোনার

আপডেট সময় ১১:০২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫