ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

বছরের শুরুতে সুখবর পেল বার্সেলোনা

আকাশ স্পোর্টস ডেস্ক :

বার্সেলোনার সময়টা ভালো কাটছে না আদৌ। মাঠের পারফর্ম্যান্স যেমন, মাঠের বাইরেও একটার পর একটা সমস্যা পেছনে লেগেই আছে ক্লাবটার। এমন পরিস্থিতিতেই নতুন বছরে পা রেখেছে ক্লাবটা। ঠিক এই সময় একটা সুখবর পেল কাতালান ক্লাবটা। লামিন ইয়ামাল ফিরে এসেছেন অনুশীলনে।

চোটের কারণে তিনি লা লিগায় সবশেষ ম্যাচে খেলতে পারেননি। ধারণা করা হচ্ছিল তাকে নিদেনপক্ষে ৩ সপ্তাহের মতো খুইয়ে বসেছে বার্সেলোনা। তবে তার আগেই তিনি ফিরে এলেন অনুশীলনে।

ইয়ামাল গত ১৬ ডিসেম্বর তার গোড়ালিতে চোট পেয়েছিলেন। লা লিগায় লেগানেসের বিপক্ষে সে ম্যাচে তিনি খেলা শেষের অনেক আগেই মাঠ ছেড়ে যান। এরপর স্ক্যান শেষে ধারণা করা হচ্ছিল তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকবেন তিনি।

মূলত সে কারণেই তাকে নিয়ে সৃষ্টি হয়েছিল শঙ্কা। জানুয়ারিতে একটা শিরোপা জেতার সম্ভাবনা আছে বার্সার। স্প্যানিশ সুপার কাপে দলটা খেলবে চলতি মাসে। সেখানে ইয়ামালকে পাওয়া নিয়ে শঙ্কায় ছিল কাতালানরা।

তবে তিনি অনুশীলনে ফিরে এসেছেন। তাই সে শঙ্কাটাও কমে গেছে ক্লাবটার। লামিন প্রত্যাশার চেয়েও দ্রুত গতিতে ফিরেছেন অনুশীলনে। যার ফলে তাকে দ্রুতই মাঠে পাবে বার্সেলোনা।

আগামীকাল শনিবার কোপা দেল রের ম্যাচে মাঠে নামবে বার্সা। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ বারবাস্ত্রো। এই খেলায় তার খেলার সম্ভাবনা খুবই কম।

পরের ম্যাচ বার্সেলোনা খেলবে পরবর্তী বুধবার। সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের সেই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে হবে বার্সাকে। ধারণা করা হচ্ছে লামিন ফিরবেন সে ম্যাচ দিয়েই।

লামিন এবারের মৌসুমে আছেন দারুণ ছন্দে। একাধিক বর্ষসেরা তরুণের পুরস্কার পাওয়া এই ফুটবলার চলতি মৌসুমে ৬ গোলের পাশাপাশি গোল করিয়েছেন আরও ১১টি।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

বছরের শুরুতে সুখবর পেল বার্সেলোনা

আপডেট সময় ০২:০৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫