ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক আইনজীবী টিটোর মৃত্যু, এক দিন বন্ধ বিচারিক কার্যক্রম পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে সঞ্চালনব্যবস্থা ‘স্মার্ট’ করার নির্দেশ মন্ত্রীর প্রতিযোগিতায় টিকতে টেকসই উৎপাদন পদ্ধতি গ্রহণের তাগিদ প্রধানমন্ত্রীর পুশইন নিয়ে আবিদুলের পোস্ট ভাইরাল রাশিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবাসনের অনুরোধ ঢাকার দলীয় ঠিকাদাররা কাজ না পাওয়ায় সংসদ সদস্যদের ক্ষোভ, পর্যালোচনার আশ্বাস পুশইন ঠেকাতে বিজিবির নিশ্ছিদ্র টহল রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছুরিকাঘাতে হত্যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখন নাজুক অবস্থায় রয়েছে: রুমিন ফারহানা

অস্ট্রেলিয়ায় তিন বছরের ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি

অাকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘ সময় অস্ট্রেলিয়ায় থাকার জন্য তিন বছরের ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এবং তার স্ত্রী। বৃহস্পতিবার তাদের এ ভিসা দেওয়া হয়েছে বলে সুপ্রিম কোর্টের দপ্তর ও ভিসা প্রসেসিং কেন্দ্রের সূত্র জানিয়েছে।

সুপ্রিম কোর্টের দপ্তর ও ভিসা প্রসেসিং কেন্দ্রের দেওয়া তথ্যানুযায়ী, বৃহস্পতিবার দুপুরে প্রধান বিচারপতি এবং তার স্ত্রী সুষমা সিনহা সশস্ত্র পাহারায় গুলশানে অস্ট্রেলিয়ান ভিসা আবেদন কেন্দ্রে গিয়ে আলাদা আলাদাভাবে ভিসার জন্য বায়োমেট্রিক করেন। এ সময় তারা ভিসা আবেদন কেন্দ্রে প্রায় আধা ঘণ্টা অবস্থান করেন বলেও তারা জানিয়েছে।

সুরেন্দ্র কুমার সিনহা ২০১৬ সালে যখন তার ছোট মেয়ে মা হয়েছিলেন তখন শেষবার অস্ট্রেলিয়া গিয়েছিলেন। তার বড়ো মেয়ে কানাডায় বসবাস করেন। গত সেপ্টেম্বর মাসে তার কাছ থেকেও ঘুরে আসেন প্রধান বিচারপতি। প্রসঙ্গত, গত ২ অক্টোবর অসুস্থতার কারণ দেখিয়ে এক মাসের ‘ছুটি’ চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইন মন্ত্রণালয়। এই নিয়ে দেশ ব্যাপী চলছে নানা আলোচনা সমালোচনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মায়ের অভিযোগ, কারাদণ্ড

অস্ট্রেলিয়ায় তিন বছরের ভিসা পেয়েছেন প্রধান বিচারপতি

আপডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭