ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

এবার রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। কাতার বিশ্বকাপ জয়ীর মালিকানাধীন রিয়েল এস্টেট বিনিয়োগ ট্রাস্টের নাম এদিফিসিও রোসটাওয়ার সোচিমি। স্প্যানিশ মার্কেটে এর প্রতিটি শেয়ারের মূল্য ৫৭.৪ ইউরো। মূল ধন ২২৩ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২ হাজার ৭৮৪ কোটি ৩৭ লাখ টাকার বেশি।

এদিফিসিও রোসটাওয়ার সোচিমির বোর্ডের চেয়ারম্যানও মেসি। যার একমাত্র শেয়ারহোল্ডার তার পারিবারিক বিনিয়োগ প্রতিষ্ঠান লিমেকু এস্পানা। অবশ্য নতুন বিনিয়োগকারী নেওয়ার পরিকল্পনা আছে তাদের।

স্পেন ও অ্যান্ডোরায় সাতটি হোটেল রয়েছে এদিফিসিও রোসটাওয়ার সোচিমির। স্পেনে রয়েছে তিনটি অফিস ও অ্যাপার্টমেন্ট। এছাড়া, লন্ডন ও প্যারিসেও অ্যাপার্টমেন্ট রয়েছে তাদের।

২০১৩ সালে মেসির বিনিয়োগ ট্রাস্টটির যাত্রা শুরু হয়। কোম্পানির বেশিরভাগ বিনিয়োগকারী স্পেনের কাতালুনিয়া অঞ্চলের। যে অঞ্চলে মেসি ২০০০ সালে ১৩ বছরে থাকতে বার্সেলোনায় খেলার জন্য স্থায়ী হয়েছিলেন। এখানে তিনি বসবাস করেন ২০২১ সাল পর্যন্ত।

এরপর বার্সা ছেড়ে প্যারিস এবং বর্তমানে তিনি খেলছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জু বোর্ডের ভাইস প্রেসিডেন্ট। অন্য সদস্যদের মধ্যে রয়েছেন আলফোনসো নেবোত; যিনি মেসির পারিবারিক ব্যবসা পরিচালনা করেন। আরেকজন র‌্যামোন আডেল, তিনি স্পেনের এনার্জি কোম্পানি নাটুরজিরও বোর্ড সদস্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

রিয়েল এস্টেট ব্যবসায় নেমেছেন মেসি

আপডেট সময় ০২:২৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫