ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নৌড্রোনের সাহায্যে প্রথম রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

কৃষ্ণসাগরে একটি নৌড্রোন (চালকবিহীন জলযান) ব্যবহার করে রাশিয়ার একটি হেলিকপ্টার ধ্বংসের দাবি করেছে ইউক্রেন।

দেশটির সামরিক গোয়েন্দা সংস্থা মঙ্গলবার জানিয়েছে, এ হামলায় রাশিয়ার আরেকটি হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা জিইউআর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে বলেন, মঙ্গলবার ক্রিমিয়ার পশ্চিম উপকূলে কেপ তারখানকুতের কাছে লড়াই চলার সময় ক্ষেপণাস্ত্রবাহী মাগুরা ভি ফাইভ সামুদ্রিক ড্রোন রাশিয়ার এমআই-৮ হেলিকপ্টারকে আঘাত করে।

জিইউআরের দাবি, এই প্রথম ইউক্রেনের নৌবাহিনীর ড্রোন আকাশপথের কোনো নিশানাকে ভূপাতিত করেছে। তবে ইউক্রেনের এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স।

ইউক্রেনের নৌবাহিনীর ড্রোনের আঘাতে রাশিয়ার একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাটি প্রখ্যাত রুশ সামরিক ব্লগার ভোয়েনি অসভেদোমিতেলও উল্লেখ করেছেন। জিইউআর বলেছে, হামলায় ক্ষতিগ্রস্ত হওয়া দ্বিতীয় রুশ হেলিকপ্টারটি বিমানঘাঁটিতে পৌঁছাতে সক্ষম হয়েছে।

হেলিকপ্টার ধ্বংস হওয়ার বিষয়ে মস্কো কোনো প্রতিক্রিয়া জানায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাদের ব্ল্যাক সি ফ্লিট নামের নৌবহর চালকবিহীন আটটি ড্রোনজাহাজ ধ্বংস করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নৌড্রোনের সাহায্যে প্রথম রুশ হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের

আপডেট সময় ০৬:০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫