ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ‘পেপ্যাল’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী আমরা ভালো হয়ে গেলে দেশও ভালো হয়ে যাবে: শফিকুর রহমান ২৫ এপ্রিল ঢাকায় সমাবেশের ডাক দিল জামায়াত হান্নান মাসউদ, আপনি সরকারি দলে যোগ দিয়েছেন নাকি: স্পিকার ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ চলতে দেওয়া হবে না: ছাত্রদল সম্পাদক নাছির ডিআইজিসহ ১৩ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে তনু হত্যা মামলা: ১০ বছর পর সাবেক সেনাসদস্য গ্রেফতার, ৩ দিনের রিমান্ডে কর জরিপের একটা বড় প্রজেক্ট নিতে চাই: এনবিআর চেয়ারম্যান গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

সৌদির কাছে ১৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রিতে সম্মত যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের কাছে এক হাজার ৫০০ কোটি ডলার মূল্যের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স (থাড) নামের ওই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইতিমধ্যে সৌদির প্রতিবেশী দেশ কাতার ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। এই অস্ত্রের সর্বশেষ সংস্করণের সঙ্গে যুক্ত করা হয়েছে উন্নত রাডার ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের কাছে ৪৪টি থাড লঞ্চার, ৩৬০টি ক্ষেপণাস্ত্র, অগ্নিনির্বাপন ব্যবস্থা ও রাডার চেয়েছে সৌদি আরব।

এই অস্ত্র বিক্রির বিষয়ে পেন্টাগনের প্রতিরক্ষা সহযোগিতা সংস্থার দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘এই বিক্রি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতির আগ্রহের জায়গাগুলোকে আরো সম্প্রসারিত করেছে এবং এটি ইরান ও অন্য আঞ্চলিক শক্তিগুলোর মোকাবিলায় সৌদি আরব ও উপসাগরীয় এলাকার দীর্ঘমেয়াদি নিরাপত্তার প্রতি সমর্থন।’

যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেস আগামী ৩০ দিনের মধ্যে কোনো আপত্তি না জানালে সৌদির কাছে অস্ত্রগুলো বিক্রিতে কোনো সমস্যা হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে জ্বালানি সংকট নেই, অসাধু চক্র কৃত্রিম লাইনে বাজার অস্থির করছে:জ্বালানি মন্ত্রী

সৌদির কাছে ১৫ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রিতে সম্মত যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০১:২৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭