ঢাকা ০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেলো লিভারপুল

আকাশ স্পোর্টস ডেস্ক :

লিভারপুলের জয়ের রথ যেন থামছেই না। অ্যানফিল্ডে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ৩-১ গোলে জিতেছে আর্না স্লটের দল।

এ জয়ে শীর্ষস্থান আরও মজবুত করলো লিভারপুল। নিজেদের আঙিনায় শুরুতে গোল হজমের ধাক্কা সামলে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লিভারপুল।

ম্যাচের ষষ্ঠ মিনিটে এগিয়ে যায় লেস্টার। বাঁ দিক থেকে সতীর্থের মাস পেয়ে ডি-বক্সের ভেতরে দারুণ এক গোল করে লিভারপুল সমর্থকদের স্তব্ধ করে দেন আইয়ু। এরপর ঘুরে দাঁড়ায় অলরেডরা। প্রথম হাফে বাড়ানো সময়ে গাকপো লিভারপুলের হয়ে সমতা আনেন।

আর দ্বিতীয় হাফে পুরোটাই চলেছে লিভারপুল শো। দ্বিতীয় হাফের চতুর্থ মিনিটে (৪৯তম) লিভারপুলকে লিড এনে দেন কার্টিস জোন্স। আর ৮২তম মিনিটে গাকপোর পাস থেকে গোল করেন মোহাম্মদ সালাহ। ১৭ ম্যাচে ১৩ জয় ও ৩ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট ৪২। দ্বিতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩৫। ১৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে রয়েছে লেস্টার সিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পিছিয়ে পড়েও দুর্দান্ত জয় পেলো লিভারপুল

আপডেট সময় ১১:৩৫:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪