ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

২০২৬ বিশ্বকাপ নিয়ে আমি খুব আশাবাদী: স্পেন কোচ

আকাশ স্পোর্টস ডেস্ক :

২০২৬ বিশ্বকাপে স্পেন আরও ভালো দল হয়ে ওঠবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। এই বছরে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পর এমন আশার কথা শোনালেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে ৬৩ বছর বয়সী এই কোচ বলেন, ‘২০২৬ বিশ্বকাপ শুরু হতে খুব বেশি সময় বাকি নেই। কারণ ১৮ মাস খুব দ্রুত চলে যাবে। তবে আমরা প্রস্তুত, সত্যি বলতে আমি খুব আশাবাদী। কারণ এই দলের খেলোয়াড়দের সম্পর্কে আমি জানি, তারা তৃপ্ত নয়, তারা জিততে চায়। জানি না আমরা কতদূর যাব (বিশ্বকাপে), তবে এই ১৮ মাসের মধ্যে আমরা এখনকার চেয়ে আরও ভালো দল হয়ে উঠব। সেখানে নতুন খেলোয়াড় থাকবে এবং যারা এখন আছে, তারা আরও পরিণত হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার বিশ্বকাপের জন্য আমরা এখনকার চেয়ে আরও ভালো দল হব।’

তিনি বলেন, ‘আমি জাতীয় দলের দায়িত্ব নেওয়ার মুহূর্ত থেকে আমার লক্ষ্য ছিল দক্ষিণ আফ্রিকার (২০১০ বিশ্বকাপের) মানসিকতা পুনরুদ্ধার করা এবং আমি মনে করি, বেশি বা কম, আমরা তা অর্জন করেছি: আমাদের একটি চ্যাম্পিয়ন দল আছে, যারা প্রতিদ্বন্দ্বিতা করে এবং জেতে। আমরা যারা ২০০৮ থেকে ২০১০ সাল পর্যন্ত স্পেনের জয়ের চক্র উপভোগ করেছি, তাদের সবসময় সেই গর্ব পুনরুদ্ধারের আশা ছিল। আমি মনে করি, এই গ্রীষ্মে আমরা আবার তা অনুভব করতে শুরু করেছি।’

নিজেদের একমাত্র বিশ্বকাপ ট্রফি স্পেন জেতে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আসরে। এর আগে-পরে ২০০৮ ও ২০১২ সালে তারা ঘরে তোলে ইউরোর ট্রফি। এরপর হঠাৎ ছন্দপতন। দীর্ঘদিন ধরে আর কোনো শিরোপার স্বাদ তারা পাচ্ছিল না। ২০২২ সালের ডিসেম্বরে দে লা ফুয়েন্তে দায়িত্ব নেওয়ার পর থেকে বদলে যেতে শুরু করে স্পেন। ২০২২-২৩ মৌসুমে তারা জেতে উয়েফা নেশন্স লিগের শিরোপা। আর গত জুন-জুলাইয়ে জার্মানিতে অনুষ্ঠিত ইউরোতে হয় অপরাজিত চ্যাম্পিয়ন।

শুধু শিরোপা জয়ই নয়, দে লা ফুয়েন্তের কোচিংয়ে খেলার ধরনও পাল্টে ফেলেছে দলটি। বছরের পর বছর ধরে অধিকাংশ সময় বল দখলে রেখে ছোট ছোট পাসে প্রতিপক্ষকে ঘায়েল করার ‘তিকি-তাকা’ কৌশল বদলে এখন তারা আরও বেশি গতিময়। প্রতিপক্ষের গোল-মুখে স্পেন এখন আরও বেশি আক্রামণাত্মক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

২০২৬ বিশ্বকাপ নিয়ে আমি খুব আশাবাদী: স্পেন কোচ

আপডেট সময় ০১:১০:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪