ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে এলাকার সড়কের জন্য ‘ভিক্ষা’ চাইলেন হাসনাত আবদুল্লাহ আত্মীয়ের কুলখানি শেষে ফিরছিলেন বাড়ি, পথে কাভার্ড ভ্যান কেড়ে নিল মা-ছেলের প্রাণ বনানীতে বহুতল ভবনে আগুন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন রুবেল শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু কৃত্রিম বুদ্ধিমত্তা এখন প্রযুক্তিগত পরিবর্তনের মূল চালিকাশক্তি: ক্রীড়া প্রতিমন্ত্রী সরকারের ভাবমূর্তি যেন ক্ষুণ্ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে : ধর্মমন্ত্রী

বার্সা শিবিরে ফের ইনজুরির ধাক্কা, ছিটকে গেলেন তোরেস

আকাশ স্পোর্টস ডেস্ক :

মৌসুমের শুরুতে উড়তে থাকলেও মাঝপথে এসে সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। ইতোমধ্যে লা লিগার শীর্ষস্থান হারিয়ে তিনে নেমে এসেছে দলটি। মূলত চোটের কারণে খেলোয়াড়েয়া ছিটকে যাওয়ার এমন হাল তাদের। এবার সে তালিকায় যোগ দিলেন ফেররান তোরেস।

লা লিগায় নিজেদের শেষ ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচ শেষে পেশীতে অস্বস্তি বোধ করছিলেন তোরেস। প্রাথমিকভাবে চোট গুরুতর কিছু মনে হয়নি। মঙ্গলবার সকালে ডক্টর প্রুনার তত্ত্বাবধানে আরেক দফা পরীক্ষা করার পর চোট নিশ্চিত হওয়া যায়।

ডান পায়ের সোলেস পেশীতে সমস্যা ধরা পড়েছে তোরেসের। চোট হালকা হলেও কোপা দেল রে’র ম্যাচে বারবাস্ট্রোর বিপক্ষে পাওয়া যাবে না তাকে। এমনকি অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে খেলতে পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে।

দারুণ ছন্দে থাকা এই স্প্যানিশ ফরোয়ার্ড প্রায়ই সুপার সাব হয়ে বার্সার অনেক ম্যাচের ত্রাতা হয়ে উঠেছিলেন। মৌসুমে এবার মাত্র একবার শুরু করলেও পাঁচ ম্যাচে ৪টি গোল করেছেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বার্সা জানিয়েছে, তোরেস গত শনিবারের ম্যাচে পেশীতে অস্বস্তি নিয়ে শেষ করেছিলেন। এই অস্বস্তির ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে, তার একটি এমআরআই করা হয়। ডান পায়ের সোলেস পেশীতে একটি ছোট আঘাত পেয়েছেন। আঘাত কাটিয়ে ওঠার ভিত্তিতে তাকে পাওয়ার বিষয়টি নির্ধারিত হবে।

দলের নিয়মিত গোলরক্ষক স্টেগান ও তরুণ তারকা মার্ক বার্নালকে হারিয়েছে বার্সা। আন্দ্রেয়াস ক্রিস্টেনসেনকে এই মৌসুমে এখনও পায়নি ক্লাবটি। লামিনে ইয়ামাল ও হেক্টর ফোর্টও ছিটকে গেছেন এক মাসের জন্য।

Tag :
আপলোডকারীর তথ্য

জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

বার্সা শিবিরে ফের ইনজুরির ধাক্কা, ছিটকে গেলেন তোরেস

আপডেট সময় ০১:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪