ঢাকা ১০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘স্বৈরাচারের দোসরদের সরাতে না পারলে ষড়যন্ত্র হতেই থাকবে : জাহিদ হোসেন

আকাশ জাতীয় ডেস্ক :

প্রশাসনে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করে সরাতে না পারলে নানান ষড়যন্ত্র হতেই থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এ আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘ঐক্য ভাঙার চেষ্টা করবেন না, জাতি ঐক্যবদ্ধ ছিল বলেই স্বৈরাচার পালিয়েছে। জাতি যদি ঐক্যবদ্ধ না থাকতো তাহলে আমরা সবাই ব্যর্থ হতাম। ঐক্য ধরে রাখতে হবে। ঐক্য ধরে রাখতে কমন এনিমি (শত্রু) চিহ্নিত করুন। দ্রুততার সঙ্গে জনগণকে তার অধিকার আদায়ের সুযোগ দিন। জনগণ সিদ্ধান্ত নেবে দেশ কোন পথে যাবে, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে।’

তিনি বলেন, ‘স্বৈরাচারের দোসরদের প্রশাসন থেকে সরানোর উদ্যোগ নেন। দেশের মানুষের আকাঙ্ক্ষা বোঝার চেষ্টা করুন। দেশের মানুষদের অধিকার ফেরত দেওয়ার চেষ্টা করুন। তাহলেই মানুষ আপনাদের সাধুবাদ জানাবে, ইতিহাস আপনাদের ধারণ করবে।’

তিনি আরও বলেন, ‘বিগত আন্দোলনের মূলমন্ত্র ছিল জনগণের অধিকার আদায় করা। অধিকার আদায় করতে ঐক্যর প্রয়োজন। ঐক্য থাকলেই দেশ এগিয়ে যাবে। আর ঐক্য না থাকলে পার্শ্ববর্তী ভাই, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে, মিডিয়াতে যেভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তা আরও বেড়ে যাবে। তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই।’

বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘বর্তমান সরকারকে আমরা বারবার বলছি, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের চিহ্নিত করুন। তাদের চিহ্নিত করে সরিয়ে দিতে না পারলে নানা ষড়যন্ত্র হতেই থাকবে। আপনারা প্রতিরোধ করতে পারবেন না।’

জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এ বি এম রুহুল আমীন আকন্দের পরিচালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘স্বৈরাচারের দোসরদের সরাতে না পারলে ষড়যন্ত্র হতেই থাকবে : জাহিদ হোসেন

আপডেট সময় ০১:৫৫:৩০ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪