ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ঘুরতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাতা পাহাড়ে বেড়াতে এসে ভোগাই নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষ্মী ডোবায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ইফতাখারুল করিম (১৯) ও এস এম সাজিত (১৩) সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। সাজিত ময়মনসিংহ শহরের হুমায়ুন কবিরের ছেলে। আর ইফতাখারুল ময়মনসিংহের হালুয়াঘাটের আহমেদ আলীর ছেলে।

মৃতদের সঙ্গে বেড়াতে আসা স্বজনরা জানান, দুপুরে হালুয়াঘাট থেকে ওই দুজনসহ পরিবারের ১২ সদস্য নালিতাবাড়ী উপজেলার পানিহাটা এলাকায় বেড়াতে আসেন। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষ্মী ডোবায় কাছাকাছি মামাতো ফুফাতো ওই দুই ভাই গোসল করতে নামে। এসময় তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে মিহান এগিয়ে গেলে দুই ভাই গভীরে তলিয়ে যায়। সঙ্গে আসা তাদের চাচা সোহরাব তাদেরকে বাঁচাতে নদীতে ঝাপ দিলেও তিনি নদীতে থাকা পাথরে আঘাত পেয়ে পড়ে যান। ততক্ষণে দুই ভাই নিখোঁজ হয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর পাঠানো হলে শনিবার বিকাল পৌনে চারটার দিকে নদীর তলদেশ থেকে দুই ভাইয়ের লাশ উদ্ধার করা হয়।

জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে আসি। ডুবুরি নামানোর পর দ্রুত সময়ের মধ্যেই দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ছানোয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মৃত ওই জনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নানা পাটেকরের মৃত্যু: তনুশ্রীর ‘শয়তানের মৃত্যু’ মন্তব্যে পুরোনো বিতর্ক

ঘুরতে গিয়ে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

আপডেট সময় ০১:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪