ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

চা বিরতির পর বোলারদের জোড়া আঘাত

আকাশ স্পোর্টস ডেস্ক:
ব্লুমফন্টেইন টেস্টের প্রথম দিনে চা বিরতি শেষে মাঠে ফিরেই সফল হয়েছে টাইগার বোলাররা। টাইগার বোলারদের জোড়া আঘাতে প্রোটিয়াদের সংগ্রহ ৬৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩০৭ রান। ক্রিজে অপরাজিত আছেন হাশিম আমলা (২৪) ও ফাফ ডু প্লেসিস (১১)। রান রেট ৪.৬৩।
৫৯ তম ওভারের চতুর্থ বলে পেসার রুবেল হোসেনের ১৪০.২ কি.মি গতির বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেছেন অভিষেক সেঞ্চুরি হাকানো দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান এইডেন মার্করাম।১৮৬ বলে ১৪৩ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তিনি।
 
দুই ওভার পরেই আঘাত হানে এই টেস্টে সবচেয়ে সফল টাইগার বেলার শুভাশিষ রায়। অফ স্ট্যাম্পের বাইরে পর বলটি বাভুমার ব্যাটে টপ এজ হয়ে চলে যায় উইকেট কিপার লিটন দাশের হাতে। ২৮৮ রানে তখন তিন উইকেটের পত ঘটে। ক্রিজে আসেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
এর আগে চার বিরতির আগে ৫৪ তম ওভারে শুভাশিষ রায়ের করা চতুর্থ বলে পুল করেছিলেন ডিন এলগার। মিস টাইমিং হয়ে বল উঠে যায় আকাশে। ডিপ ফাইন লেগে দৌড়ে এসে ক্যাচটি ধরেন মুস্তাফিজ। আর এভাবেই বাংলাদেশ তাদের বহুল কাঙ্খিত উইকেট পায়। ভেঙ্গে যায় এলগার-মার্করামের ২৪৩ রানের ম্যারথন জুটি।
 
আউট হওয়ার আগে এলগার ১৫২ বলে ১৭ চারে ১১৩ রান সংগ্রহ করেছেন।
দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় টেস্টেও টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। তার সিদ্ধান্ত যে কতটুকু ভুল ছিল সেটি টের পাওয়া যায় দক্ষিণ আফ্রিকার স্কোরকার্ড দেখে। ওয়ানডে স্টাইলে ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা অথচ বাংলাদেশের বোলাররা কোন উইকেট এখনো ফেলতে পারে নি। টেস্টের প্রথম দিনের অর্ধেক না পেরোতেই শতক তুলে নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডিন এলগার ও মার্কারাম। এই দুজনের শতকের উপর ভিত্তি করে টাইগারদের সামনে রানের পাহাড় করাচ্ছে দক্ষিণ আফ্রিকা।
প্রসঙ্গত, দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ ৩৩৩ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

চা বিরতির পর বোলারদের জোড়া আঘাত

আপডেট সময় ১২:২৭:৪২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭